বিড়াল পুষছেন, তার ভাষা বোঝেন তো?
, ১৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ রবি’ ১৩৯১ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
বর্তমানে অনেক সৌখিন পরিবারের বাসায় পরিবারের সদস্য পদে আসীন থাকে পোষা প্রাণীরা। এদের মধ্যে বিড়াল যেহেতু কম ব্যয়সাধ্য তাই বিড়ালকে পোষ্য হিসেবে বেছে নিতে আগ্রহী অনেকেই। তাই তাদের সঠিক পরিচর্যা থেকে শুরু করে সার্বিক সুবিধার জন্য বুঝতে হবে প্রাণীটির অব্যক্ত ভাষা।
মূলত, বিড়াল বা ফেলাইন প্রজাতির প্রাণীরা সাধারণত তাদের নির্দিষ্ট কিছু অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে তাদের ইচ্ছা বা অনুভূতি প্রকাশ করে। তাদের বোঝার জন্য পর্যবেক্ষণ করতে হবে তাদের লেজ, কান, চোখসহ অন্যান্য শারীরিক অঙ্গভঙ্গি।
লেজ দেখে চেনা যায়:
মাঝে মাঝে দেখবেন তারা লেজ উঁচু করে সামান্য নাড়াতে নাড়াতে ঘরে হাটাহাটি করছে। এমনটা দেখলে বুঝবেন সে আপনাকে দেখে আসলে খুশি। লেজ যদি উপরের দিকে ‘১’ এর মতো বাঁকা হয়ে থাকে, তাহলে বুঝবেন তারা বেশ চনমনে মেজাজে আছে।
আর যদি ঠিক জোরে জোরে লেজ নাড়াতে থাকে, তখন তাকে একা ছেড়ে দেওয়াই ভালো। কারণ তখন সে হয় শিকারের সন্ধানে বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে চায়। আবার, লেজ উপরের দিকে সোজা করে উঠিয়ে রাখে, তাহলে বুঝতে হবে সে কোনো কারণে উত্তেজিত বা চিন্তিত বা আতঙ্কিত।
যদি লেজ উঁচু করে মাথাসহ শরীরের সামনের অংশ নিচু করে বসে থাকে, তাহলে বুঝে নিন সে আক্রমণের জন্য প্রস্তুত।
যদি কখনো লেজের অবস্থান ইংরেজি “ঝ” এর উল্টোমতো দেখায়, তাহলে বুঝবেন হয় আপনার ঘরের খাবার সাবাড়, নতুবা অন্য কোনো গ-গোল। কারণ, তাদের মধ্যে কোনো কারণে যদি অপরাধবোধ বা অপরাধবোধ থেকে সৃষ্ট ভীতি দেখা দেয়, তবেই তাদের লেজের এমন আকার ধারণ করে।
চোখ যে মনের কথা বলে:
এবার আসা যাক অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম চোখের দিকে। বিড়ালের চোখের মণির গতিবিধি বুঝলে বোঝা হয়ে যাবে অনেক কিছু। মণি যদি বড় হয়ে থাকে, তাহলে বুঝবেন সে পুরোপুরি শিকারি ভঙ্গিতে আছে। কিন্তু আবার সে যদি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে দু-একবার পলক ফেলে, তাহলে বুঝতে হবে সে মানুষের প্রতি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সেই সাথে সে তার অবস্থানকে বেশ আরামদায়ক ও নিরাপদ ভাবছে।
কখন সে পরিবারভুক্ত মনে করে:
প্রায়ই দেখা যায়, বিড়ালকে তার পছন্দের মানুষের পায়ের কাছে ঘুর ঘুর করতে কিংবা মাথা বা লেজ দিয়ে ঘষাঘষি করতে। এভাবে তারা তাদের লোকালয় চিহ্নিত করে। শুধু তাই নয়, এতে আরও বোঝা যায়, সে তার প্রতি কতটা অনুগত! মজার বিষয় হলো এভাবে তারা ‘হেলো’-ও বুঝিয়ে থাকে।
যদি বিড়াল শরীর চেটে দেয়ার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে সে তার পরিবারের একজন সদস্য। আমরা অনেকেই জানি, বিড়াল জিহ্বা দিয়ে তার শরীর চেটে চেটে পরিষ্কার করে। একই কাজ যদি সে মানুষের সাথেও করে, তাহলে বুঝতে হবে সে উক্ত ব্যক্তিকে কেয়ার করে। তাই তার পদ্ধতিতে একই প্রক্রিয়ায় পরিষ্কার করতে চাচ্ছে। তাছাড়া বিড়ালেরও কিন্তু দিনের বেশির ভাগ সময় একান্তে নিজের মতো থাকার প্রয়োজন পড়ে।
এ তো গেলো আঙ্গিক বিষয়-আশয়। তাদের নানা রকম ডাকের ভিন্নতার ওপর নির্ভর করেও কিন্তু তাদের মানসিক অবস্থা টের পাওয়া যায়।
কোন ডাকের কী অর্থ:
যদি সে মিষ্টি সুরে আস্তে আস্তে ডাকে, তখন তার মন ভালো অবস্থায় থাকে। ডাকাডাকির মাত্রা যখন ঈষৎ বাড়ে, তখন তারা তাদের ছোট-খাটো কিছু চাহিদার জানান দেয়। যেমন ধরুন- পানি খাওয়া কিংবা খাবার খাওয়া। আর এই একই চাহিদা যদি অধিক মাত্রায় দেখা দেয়, তখন হাঁকাহাঁকিও বেড়ে গিয়ে একেবারে পৌঁছায় চূড়ায়।
আর একেবারে আস্তে কিন্তু ভারী স্বরে আওয়াজ তুলে, তারা তাদের অসন্তুষ্টি বা রাগ প্রকাশ করে। বেশির ভাগ ক্ষেত্রেই আক্রমণের পূর্ব মুহূর্তের সংকেত বোঝায় এই ধরনের হাঁকডাক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযায় জরায়ু ও স্তন ক্যানসার রোগীদের করণীয়
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভিটামিন সি কেন প্রয়োজন?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












