বিড়ালের পানিভীতির কারণ কি?
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
প্রাণি বিশেষজ্ঞরা বলছেন, বিড়ালের পানিভীতির কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। যা শুনলে অবাক বা চমকে যাবেন অনেকেই।
গবেষকরা বলছেন, বিড়ালের শারীরিক গঠন সমতলে চলার উপযুক্ত। তাই এরা সব সময় সমতলে হাঁটতে পছন্দ করে।
শারীরিক গঠনের কারণে এরা পানিতে সাঁতার কাঁটতে পারে না। তাই সব সময় বিড়াল পানি এড়িয়ে চলে। কোনো কারণে এরা পানিতে পড়ে গেলে এরা সেখানে ভারসাম্য রাখতে পারে না। যার কারণে পানিতে পড়ে যাওয়া বিড়াল সহজে বাঁচে না।
বিড়ালের পানি ভীতির আরেকটি কারণ এদের গায়ের লোম। বিড়ালের লোম কোনো কারণে ভিজে গেলে তা সহজে শুকাতে চায় না। তাছাড়া বিড়ালের চামড়ার প্রকৃতি বেশ স্পর্শকাতর হয়ে থাকে। তাই বিড়াল পানি দেখলেই ভয় পায়।
বিড়াল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণি হওয়ায় কাঁদামাখা মাটিতে হাঁটতে পছন্দ করে না এরা। এ কারণেও মাটির যেখানে পানি রয়েছে সেখানে বিড়াল হাঁটে না। তাই যখন দুটো বিড়াল ঝগড়া করে অনেকেই বিড়ালের শরীরে এক মগ পানি ঢেলে দিতে পছন্দ করে।
পানিভীতির আরেকটি কারণ খুঁজে পেয়েছে গবেষকরা। তারা বলছে, বিড়ালের পূর্ববংশ বেশিরভাগই মরুভূমি এলাকায় থাকত। সেখানে বৃষ্টির পানির পরিমাণ কম থাকায় সে আবহাওয়াতেই অভ্যস্ত বিড়াল প্রজাতি।
তবে বিড়ালের এ পানিভীতি অনেকটাই কমিয়ে আনা যেতে পারে পোষা বিড়ালের ক্ষেত্রে। খুব ছোট বয়স থেকেই বিড়ালকে হালকা গরম পানি দিয়ে গোসল করার অভ্যাস করালে পোষা বিড়াল পানিকে দেখে ভয় পায় না বরং বেশ উপভোগ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












