দেশ পরিচিতি:
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার দেশ কুয়েত
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৩ জুন, ২০২৪ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ছোট্ট একটি আরব দেশ কুয়েত, ৯টি দ্বীপ নিয়ে গঠিত। পশ্চিম এশিয়ার এ দেশটির অবস্থান আরবের উত্তরাঞ্চলে, পারস্য উপসাগরের প্রান্তে। ইরাক ও সৌদি আরবের সঙ্গে এর সীমান্ত রয়েছে। এ দেশটি স্টেট অফ কুয়েত নামেও পরিচিত। ১৯৬১ সালে ব্রিটিশের কাছে থেকে স্বাধীনতা পায় কুয়েত।
২০১৬ সালের হিসাব অনুসারে কুয়েতের মোট জনসংখ্যা ৪৩ লাখের কিছু বেশি। এর মধ্যে কুয়েতি ১৩ লাখ, আর বিদেশি ৩০ লাখ। অর্থাৎ কুয়েতের মোট জনসংখ্যার ৭০ শতাংশই বিদেশি।
কুয়েতের অফিসিয়াল ভাষা আরবি।
বিশ্বের পঞ্চম তেল ভা-ার কুয়েতের আছে।
কুয়েতে প্রথম তেলের খনি পাওয়া যায় ১৯৩৮ সালে। দেশটিতে ১৯৪৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়। কুয়েতের ৯০ ভাগ আয় আসে তেল থেকেই। বর্তমানে অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী। বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেলের মজুদ রয়েছে দেশটিতে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার মধ্যে কুয়েতি দিনার অন্যতম। বিশ্বব্যাংকের হিসাবে, মাথাপিছু আয়ের দিক থেকে পঞ্চম অবস্থান তাদের। এখানকার মুদ্রার মান পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি। এখানকার বেশিরভাগ মানুষ কোটিপতি।
কুয়েতে প্রাকৃতিক পানি নেই। এ কারণে কুয়েতে অপরিশোধিত পানিকে ওয়াটার ডি নাইজেশান পদ্ধতিতে পান করার উপযোগী করা হয়।
কুয়েতের সব জায়গায় ঈগল পাখি দেখা যায়।
কুয়েতে চাষবাস হয় না বললেই চলে। কারণ মাত্র ১ ভাগ চাষ যোগ্য জমি আছে কুয়েতে।
৪২ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
কুয়েতের জিডিপি ৭২০০০ ডলার।
কুয়েতের রাজধানীতে ৪ লাখ মানুষ বসবাস করে।
গত শতকের আশির দশকে ভূরাজনৈতিক অস্থিরতা শুরু হয়। শেয়ারবাজারে ধস নামায় শুরু হয় অর্থনৈতিক সঙ্কট। ১৯৯০ সালে কুয়েত দখল করে ইরাক। আন্তর্জাতিক জোট বাহিনীর হস্তক্ষেপের পর ১৯৯১ সালে এই দখলদারিত্বের অবসান ঘটে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অর্থনীতি ও দেশের অবকাঠামো পুনর্গঠনে জোর তৎপরতা শুরু হয়।
কুয়েত এত শক্তিশালী হওয়ার পরও অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো দেশটির শাসকদল নিজেদের নিরাপত্তার জন্য পশ্চিমের ওপর নির্ভরশীল। ইরাকের হাত থেকে দেশটিকে রক্ষার জন্য ব্রিটেন ১৯৬১ সালে সৈন্য পাঠিয়েছিল।
এরপর ১৯৯১ সালে ইরাক কুয়েত দখল করে নেবার পর মার্কিন-নেতৃত্বাধীন বাহিনী ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে সেনা অভিযান চালিয়ে সাদ্দামের বাহিনীকে সরিয়ে দেয়।
দেশটি দীর্ঘ দিন ধরেই আল-সাবাহ পরিবারের বয়স্ক শাসকদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। সাবাহ পরিবার সরকার ও নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে, এবং রাজনৈতিক বিষয়ে আমিরের মতই শেষ কথা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












