বিশ্বের সবচেয়ে দামি ৫ যুদ্ধবিমান
, ২৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাবি’ ১৩৯১ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
১। লকহিড মার্টিন এফ-৩৫
তালিকার প্রথমে রয়েছে লকহিড মার্টিন এফ-৩৫। যুক্তরাষ্ট্রের বানানো এই যুদ্ধবিমানটির মূল্য ১৭৭ মিলিয়ন ডলার। এফ-৩৫ এর তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি হলো- প্রচলিত টেকঅফ এবং ল্যান্ডিং ক্ষমতা বিশিষ্ট এফ-৩৫এ, আরেকটি হলো- এফ-৩৫বি, যা উল্লম্বভবে টেক-অফ ও অবতরণের ক্ষমতা রয়েছে। অপরটি হলো এফ-৩৫সি। এটি বিমানবাহী রণতরীতে অবতরণের জন্য ডিজাইন করা হয়েছে।
২। এফ-২২ র্যাপটর
বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট হিসেবে প্রশংসিত এটি। এফ-২২ র্যাপটর একটি দ্বি-ইঞ্জিন বিশিষ্ট একক সিটের যুদ্ধবিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জন্য নির্মিত এ পঞ্চম-প্রজন্মের যুদ্ধ বিমানটি সব-আবহাওয়ায় কার্যকর। এর মূল্য ১৪৩ মিলিয়ন ডলার।
৩। ইউরোফাইটার টাইফুন
এটি একটি ইউরোপীয় ফাইটার জেট। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এর দাম ৫০ মিলিয়ন ডলারের মতো হলেও এর রপ্তানি মূল্য অনেক বেশি। ২০১৮ সালে ভারতে প্রতিটি ইউরোফাইটার দাম ১৩৮ মিলিয়ন ইউরোতে বিক্রির প্রস্তাব দেয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। রাফালের জন্য যে অর্থ প্রদান করা হয়েছিল তার থেকে ইউরোফাইটার টাইফুন তুলনামূলক সস্তা।
৪। বোয়িং এফ-১৫ ইএক্স এফ-১৫
এর নতুন সংস্করণ বোয়িংএফ-১৫ ইএক্স। বেশিরভাগ পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমানের থেকে এটি সস্তা। এ বিমানটির অপারেশনাল খরচ বেশ কম। প্রতি ঘণ্টায় প্রায় ২৯ হাজার ডলার। যা এফ-৩৫ এর অপারেশনাল খরচের এক-তৃতীয়াংশ।
৫। দ্য সাল্ট রাফালে
ফ্রান্সের বিখ্যাত যুদ্ধবিমান রাফালের দাম নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যায়। এর দাম ১০০ থেকে ১২০ মিলিয়ন ডলারের মধ্যে উঠানামা করে। যদিও ফরাসি বিমান বাহিনী এর থেকে অনেক কম দামে এ বিমানটি কিনেছে। ভারতীয় বিমান বাহিনী উচ্চ দামে রাফালে কিনেছে বলে তা নিয়ে সমালোচনাও রয়েছে।
এটি বর্তমান প্রজন্মের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অঞ্চলগুলোর একটিতে নির্মিত রাফালে আর যা হোক, সস্তা নয়। (অ্যারোটাইম হাব থেকে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












