বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ১০টি অঞ্চল
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত কিছু অঞ্চল রয়েছে যেখানে তাপমাত্রা এত বেশি যে, আর কয়েক ডিগ্রি সেলসিয়াস বাড়লে তা ফুটন্ত গরম পানির তাপমাত্রা ছুঁয়ে ফেলত। যদিও সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হওয়া অঞ্চলের তালিকা সব সময় একই থাকে না। তবে গড় তাপমাত্রার ভিত্তিতে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের (ডব্লিউএমও) তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ১০টি অঞ্চল নিয়ে আজকের প্রতিবেদন।
(১) ফারনেস ক্রিক, ডেথ ভ্যালি -যুক্তরাষ্ট্র:
বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির ফারনাস ক্রিক। সেখানে ১৯১৩ সালের ১০ জুলাই তাপমাত্রা ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গ্রীষ্মের দিনগুলোতে ডেথ উপত্যকায় তাপমাত্রা গড়ে ৪৫ ডিগ্রি থাকে। অবশ্য এটা বাতাসের তাপমাত্রা। ভূমিতে এর থেকে অনেক বেশি গরম থাকে। ১৯৭২ সালের ১৫ জুলাই ডেথ ভ্যালিতে ভূমির তাপমাত্রা ৯৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ফুটন্ত গরম পানির তাপমাত্রা এর থেকে সামান্য বেশি।
আরও কয়েকটি জায়গা থেকে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হওয়ার দাবি করা হয়েছে। কিন্তু সেগুলোর কোনোটিই যাচাই করে নিশ্চিত হওয়া যায়নি।
(২) কেবিলি (তিউনিসিয়া):
আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে তিউনিসিয়ার কেবিলিতে। ১৯৩১ সালের ৭ জুলাই সেখানে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পৃথিবীতে এ পর্যন্ত রেকর্ড হওয়া দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এটি।
(৩) আহভাজ (ইরান):
২০১৭ সালের ২৯ জুন স্থানীয় সময় বিকেল ৪টা ৫১ মিনিট থেকে ৫টা পর্যন্ত ইরানের আহভাজে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
(৪) তিরাত জিভি (ফিলিস্তিন):
১৯৪২ সালের ২১ জুন বর্তমান দখলদার ইসরায়েলের তিরাত জিভিতে ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ডব্লিউএমও এ স্থানটিকে ইউরোপের অঞ্চল হিসেবে বিবেচনা করে। এ কারণে এটিকে এ মহাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
(৫) মিতরিবাহ (কুয়েত):
কুয়েতের মিতরিবাহতে ২০১৬ সালের ২১ জুলাই তাপমাত্রা সর্বোচ্চ ৫৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রায় ৭৬ বছর ধরে এটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থান হিসেবে বিবেচনা করা হতো।
(৬) বসরা (ইরাক):
বিশ্বের সবচেয়ে উত্তপ্ত অঞ্চলের একটি মধ্যপ্রাচ্য, সেখানে কয়েকটি স্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপর রেকর্ড করা হয়েছে। ওই সব স্থানের একটি ইরাকের বসরা। ২০১৬ সালের ২২ জুলাই বসরায় ৫৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
(৭) তুরবত (পাকিস্তান):
পাকিস্তানের তুরবতে ২০১৭ সালের ২৮ মে ৫৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এশিয়ার সবচেয়ে বেশি গরম শহরগুলোর একটি তুরবত। শহরটি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান অঞ্চলের কেচ নদীর পাড়ে অবস্থিত।
(৮) আল-জাজিরা বর্ডার গেট (আরব আমিরাত):
২০০২ সালের জুলাই মাসে আরব আমিরাতের আল-জাজিরা বর্ডার গেটে তাপমাত্রা ৫২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ২০১৩ সালের জুলাই মাসে আবার সেখানে তাপমাত্রা প্রায় রেকর্ড ছুঁয়েছিল। প্রায় ১৫ মিনিট এই তাপমাত্রা বিরাজ করেছিল।
(৯) মেক্সিক্যালি (মেক্সিকো):
১৯৯৫ সালের ২৮ জুলাই মেক্সিকোর ওই স্থানে ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি পৃথিবীতে রেকর্ড হওয়া নবম সর্বোচ্চ তাপমাত্রা। ভ্যালিটি মেক্সিকোর উত্তরের বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। তীব্র তাপের কারণে এ অঞ্চলকে ‘দ্য সিটি দ্যাট ক্যাপচার্ড দ্য সান’ (সূর্যকে ধরে ফেলা শহর) নামেও ডাকা হয়। মেক্সিকোর সবচেয়ে চরমভাবাপন্ন আবহাওয়া অঞ্চলের একটি এটি।
(১০) জেদ্দা (সৌদি আরব):
সৌদি আরবের জেদ্দায় ২০১০ সালের ২২ জুন ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই অঞ্চলে এটি রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা। এর তিন দিন আগে জেদ্দার কাছের আল-আশায় ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিদিন ১ কিমি হাঁটলে এক মাসে ওজন কি কমবে?
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৪ বছর পর মহাকাশ থেকে পৃথিবীর নতুন ছবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বজ্রপাতের সময় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়?
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক ব্যক্তির কিডনিতে ২০৬ পাথর
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাসপাতালের বিছানার চাদর সাদা থাকে কেন?
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিষ্টি কুমড়াতেই মিলবে ‘মরণব্যাধি’ থেকে মুক্তি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো তরমুজ চেনার ৭ পদ্ধতি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে পাঁচ সমুদ্রপথের ওপর নির্ভরশীল বিশ্বের বাণিজ্য
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজীপুরে চীনা চাষির খেতে ১ ফুট লম্বা মরিচ!
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেহেতু ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে, নিম্ন বর্ণিত মামলায় অভিযুক্ত ব্যক্তিগণ গ্রেফতার এড়ানোর জন্য পলাতক রয়েছেন। সেহেতু উক্ত অভিযুক্ত ব্যক্তিগণকে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে অত্র ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। অন্যথায় তাদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদের পথে অর্ধেক পথ পাড়ি, মহাকাশ থেকে পৃথিবীর ছবি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরমে ডিহাইড্রেশন দূর করতে আখের রসই যথেষ্ট
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












