বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেতুটির নাম দেওয়া হয়েছে ‘স্কাই ব্রিজ ৭২১’। চার বছর ধরে এর নির্মাণকাজ চলে। নির্মাণে চেক সরকারের খরচ হয়েছে ৮৪ লাখ মার্কিন ডলার। রাজধানী প্রাগ থেকে গাড়িতে করে সেতুটিতে যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘণ্টা।
ঝুলন্ত সেতুটির উচ্চতা মাটি থেকে ৯৫ মিটার ওপরে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১ হাজার ১১০ থেকে ১ হাজার ১১৬ মিটার। সেতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব ৭২১ মিটার, প্রস্থ ১.২ মিটার। সেতুটির ওপর দিয়ে কেবল এক দিকেই হেঁটে চলাচল করা যাবে। সেতুটি দিয়ে যাত্রা শেষে চেক প্রজাতন্ত্রের ইতিহাস জানার বিশেষ ব্যবস্থা রয়েছে।
স্কাই ব্রিজ ৭২১ এর অবস্থান একটি অবকাশযাপন কেন্দ্রে। অবকাশযাপন কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষেরই সেতুটির ওপর দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ থাকবে। তবে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ও শিশুদের বহনকারী পুশচেয়ার নিয়ে কেউ সেটিতে উঠতে পারবে না। আর সেতু ঘুরতে চাইলে আগে থেকেই টিকিট কেটে রাখতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটপ্রতি খরচ হবে ১৪.৬০ ডলার।
স্কাই ব্রিজ ৭২১-এর আগে এত দিন বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুর তকমা ছিল নেপালের ‘বাগলুং পর্বত ফুটব্রিজের। সেটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব স্কাই ব্রিজের চেয়ে ১৫৪ মিটার কম। তবে আপাতত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নেপালের এই ঝুলন্ত সেতুই দীর্ঘতম হিসেবে নথিবদ্ধ রয়েছে।
চেক প্রজাতন্ত্রের অবস্থান মধ্য ইউরোপে। দেশটির দক্ষিণে রয়েছে অস্ট্রিয়া, পশ্চিমে জার্মানি, উত্তর-পূর্বে পোল্যান্ড ও দক্ষিণ-পূর্বে রয়েছে স্লোভাকিয়া।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।