বিশ্বের এক-তৃতীয়াংশ লিথিয়ামের দখল নিতে জোর দিচ্ছে চীন
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ রবি , ১৩৯২ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
সামরিক উন্নয়নের পাশাপাশি সম্প্রতি লিথিয়াম আহরণে জোর দিয়েছে চীন। এ আহরণ অব্যাহত থাকলে ২০২৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম সরবরাহকারী দেশ হিসেবে জায়গা করে নেবে দেশটি। এমনকি, বিশ্বের মোট লিথিয়ামের এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ থাকবে চীনের হাতে।
এসব তথ্য জানায় সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইউবিএস এজি। প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০২৫ সালের মধ্যে আফ্রিকাসহ অন্যান্য দেশে চীন নিয়ন্ত্রিত খনিগুলো থেকে ৭ লাখ ৫ হাজার টন লিথিয়াম আহরিত হবে। ২০২২ সালে চীন মোট ১ লাখ ৯৪ হাজার টন লিথিয়াম উত্তোলন করেছে।
বলা হচ্ছে, লিথিয়ামের এ বিশাল আহরণযজ্ঞের মাধ্যমে বিশ্বের লিথিয়ামের মোট চাহিদার ৩২ শতাংশ চীন একাই পূরণ করবে। ২০২২ সালে ব্যাটারি তৈরিতে অপরিহার্য হয়ে ওঠা এ প্রাকৃতিক সম্পদের ২৪ শতাংশের যোগান দিয়েছিল চীন।
যেহেতু পুরো বিশ্ব জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদ্যুতিকশক্তি কাজে লাগানোর দিকে মনোযোগ দিচ্ছে, তাই লিথিয়াম আহরণে উন্নত দেশগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে। এক্ষেত্রে চীনের মূল প্রতিদ্বন্দ্বী হলো যুক্তরাষ্ট্রও। চীনের অনেক বেশি লিথিয়াম প্রয়োজন কারণ, কারণ দেশটিতে প্রতিবছর লাখ লাখ বৈদ্যুতিক যানবাহন তৈরি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












