বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমেছে। আউন্সপ্রতি দাম নেমেছে ১ হাজার ৯৭৮ ডলার ৭ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটেও দাম কমেছে দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৯৮৯ ডলার ৮০ সেন্টে।
স্যাকসো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন বলেছে, ‘গত দুই সপ্তাহে দাম বাড়ার পর এখন বাজারে সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। একইভাবে মার্কিন বন্ড মার্কেটে কী ঘটছে সেদিকেও মনোযোগ দেয়া দরকার। কারণ বন্ডের চাহিদায় উল্লেখযোগ্য উল্লম্ফন দেখতে পাচ্ছি।’
১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার বেড়েছে ৫ শতাংশের ওপরে। ২০০৭ সালের জুলাইয়ের পর এটিই সর্বোচ্চ। ফলে সুদহীন স্বর্ণের ক্রয় কমিয়ে বন্ডে ঝুঁকছে বিনিয়োগকারীরা। আর এতেই দাম কমেছে ধাতুটির।
ইসরায়েল-হামাসের সংঘর্ষ মধ্যপ্রাচ্যের বৃহৎ অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত দুই সপ্তাহে ধাতুটির দাম ৯ শতাংশ বেড়ে যায়। জুমআবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ডলার ছাড়িয়েছিল। সর্বশেষ গত ৩১ জুলাই মূল্যবান ধাতুটির দাম ২ হাজার ডলার পার করেছিল।
অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা স্বর্ণ ক্রয় বাড়িয়ে দেয়। ধাতুটির দাম অস্বাভাবিক ওঠানামা না করায় বিশ্বব্যাপী স্বর্ণকে নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।
আইজি বাজার বিশ্লেষক ইয়েপ জুন রং বলেছে, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে স্বর্ণের চাহিদা বেড়েছে। সম্প্রতি গাজায় ত্রাণ ও মানবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেয়ায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান বিলম্বিত হতে পারে। এ কারণে দাম কিছুটা কমেছে। তবে অভিযান শুরু হলে ধাতুটির দাম আবারো বাড়তে পারে। সাময়িকভাবে নিরাপদ বিনিয়োগ মাধ্যমটির বাজার যেতে পারে নিয়ন্ত্রণের বাইরেও।’
টিডি সিকিউরিটিজের বিশ্লেষকরা বলেছে, ‘দীর্ঘ সময় ধরে উচ্চ সুদহার ও ডলারের চাহিদা বাড়ায় স্বর্ণের চাহিদা মন্থর হয়েছে। দাম আরো বাড়বে যদি সংঘাত মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়ায়।’
ভূরাজনীতি ছাড়াও বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সূচক, তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপির অবস্থা, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সুদহারগত সিদ্ধান্ত এবং আর্থিক অবস্থা বোঝার জন্য বৈশ্বিক মূল্যস্ফীতির দিকে নজর রাখছে।
সর্বশেষ তথ্যমতে, শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের (সিএমই) কমোডিটি এক্সচেঞ্জ ইনকরপোরেশন বা কোমেক্সে ১৭ অক্টোবর পর্যন্ত সাতদিনে দীর্ঘমেয়াদে স্বর্ণ ক্রয়-বিক্রয় চুক্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৬৭টি।
এদিকে স্পট মার্কেটে কমেছে রুপার দাম। দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ধাতুটির দাম নেমেছে ২৩ ডলার ২২ সেন্টে। প্লাটিনামের দর দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৯২ ডলার ৬০ সেন্টে। তবে বেড়েছে প্যালাডিয়ামের দাম। দশমিক ২ শতাংশ বেড়ে দাম উঠেছে ১ হাজার ১০০ ডলার শূন্য ৫ সেন্টে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












