বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু উমাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
তিনি ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার (হযরত মাইমূনাহ বিনতে হারিছ) আলাইহাস সালাম উনার বৈপিত্রেয় ভগিনী। এতদ্ব্যতীত তিনি আরো নয়জন অথবা দশজন ছাহাবীয়ার বৈপিত্রেয় অথবা আপন বোন ছিলেন, তন্মধ্যে ছয় জনের আপন বোন ছিলেন। (ইছাবা, উসুদুল গাবা)
হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা ছিলেন আস-সাবিকূন আল-আউওয়ালূন (প্রাথমিক যুগে দ্বীন ইসলাম গ্রহণকারী) উনার অন্তর্ভুক্ত। তিনি যখন দ্বীন ইসলাম গ্রহণ করেন তখন মাত্র ৩০ ব্যক্তি দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। এছাড়া দ্বীন ইসলাম উনার ইতিহাসে আরও একটি দিক হতে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন, একের পর এক এমন তিন মহান ব্যক্তিত্বের সাথে উনার বিবাহ হয়েছিল যাঁরা ছিলেন শীর্ষ-স্থানীয় ছাহাবী এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অত্যন্ত আপনজন। উনার প্রথম বিবাহ হয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচাত ভাই হযরত জা’ফর তইয়ার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে। উনার শাহাদাত মুবারকের পর দ্বিতীয় বিবাহ হয় সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সাথে। উনার বিছাল শরীফের পর তৃতীয় বিবাহ হয় সাইয়্যিদুুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সাথে।
হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনার প্রথম আহাল বা স্বামী হযরত জা’ফর তইয়ার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে হাবশায় হিজরত করেছিলেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন মদীনা শরীফে হিজরত করলেন, উনারাও মদীনা শরীফে হিজরত করলেন। হযরত ইমাম শা’বী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যখন হযরত আসমা বিনতু উমাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা হাবশা থেকে মদীনা শরীফে আগমন করলেন, তখন উনাকে উদ্দেশ্য করে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম বললেন, হে হাবশা থেকে আগমনকারিণী! হিজরতে আমরা আপনাদের অগ্রবর্তী হয়েছি। তিনি উত্তর দিলেন, আপনি সত্য বলেছেন। আপনারা মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ছিলেন, আপনাদের ক্ষুধার্তদের তিনি খাদ্য দিয়েছেন এবং আপনাদের অশিক্ষিতদের তিনি শিক্ষা দিয়েছেন। আর আমরা উনার নিকট থেকে অতি দূরে অবস্থান করেছি। তবে মহান আল্লাহ পাক উনার কসম! বিষয়টি আমি মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করবো। অতঃপর তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, লোকেরা একবার হিজরত মুবারক করেছেন, আপনারা দুইবার হিজরত মুবারক করেছেন। অন্য একটি বর্ণনায় আছে, হযরত আসমা বিনতু উমাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! লোকেরা মনে করে, আমরা মুহাজির (হিজরতকারী) নই। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, এইরূপ যারা বলে, তারা মিথ্যা বলে। আপনারা দুইবার হিজরত মুবারক করেছেন। আপনারা একবার বাদশাহ নাজ্জাসীর নিকট হিজরত করেছেন, অতঃপর আমার নিকট হিজরত মুবারক করেছেন। (সিয়ারু আলামিন নুবালা)
হাবশা হতে প্রত্যাবর্তনের পরবর্তী বৎসর ৮ম হিজরীতে মুতার জিহাদে উনার সম্মানিত আহাল হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু শাহাদাত মুবারক বরণ করেন। হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, উনার শাহাদাত মুবারকের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার গৃহে আগমন করলেন। আমি ৪০টি চামড়া দাবাগাত (চামড়া পাক) করেছিলাম, আটা গুলিয়েছিলাম এবং আমার সন্তানদেরকে গোসল করিয়ে তৈল মাখিয়ে দিই।
অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আগমন করে বললেন, হে আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা! আপনার সন্তানগণ কোথায়? আমি সন্তানদেরকে উনার নিকট নিয়ে গেলাম। তিনি উনাদেরকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন, কপালে চুম্বন দিলেন। তখন উনার মহাসম্মানিত নূরুল মুনাওওয়ার (চক্ষু) মুবারক হতে মহাসম্মানিত নূরুল মুহব্বত (অশ্রু) মুবারক ঝরতে লাগল।
আমি বললাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই আপনার নিকট জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কোন সংবাদ পৌঁছেছে।
তিনি বললেন, হ্যাঁ, তিনি আজ শাহাদাত মুবারক বরণ করেছেন। ইহা শুনে আমি চিৎকার দিয়ে কেঁদে উঠলাম। তখন প্রতিবেশী মহিলারা আমার নিকট এসে উপস্থিত হলো।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হে আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা! মাতম করে কাঁদবেন না, বুক চাপড়াবেন না। অতঃপর তিনি সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার নিকট গেলেন। সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি তখন চাচার শাহাদাত মুবারক গ্রহণে নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত করছিলেন অর্থাৎ কান্না মুবারক করছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনাকে বললেন, জা’ফরের পরিবারের জন্য খাবার তৈরী করুন। উনারা আজ অত্যন্ত বিষাদক্লিষ্ট। তৃতীয় দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আবার হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার গৃহে গমন করেন এবং উনাকে ধৈর্য ধারণ করার উপদেশ দেন। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।