জীবনী মুবারক
বিশিষ্ট তাবেয়ী হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৮)
, ২৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ রবি’ ১৩৯১ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
অন্য একটি বর্ণনায় আছে, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাতের পরে হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমীরুল মু’মিনীন আমাকে প্রসিদ্ধ করে দিয়েছেন এবং আমার নাম ছড়িয়ে গিয়েছে। অতঃপর তিনি পাঠ করলেন-
اللهم صل على سيدنا محمد وعلى آله وسلام
অর্থাৎ তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর ছলাত ও সালাম (দুরুদ শরীফ) পাঠ করলেন এবং অবনত মস্তক হলেন। অতঃপর বহুদিন পর্যন্ত উনার কোন খোঁজ খবর পাওয়া গেল না। পরবর্তীতে সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খিলাফত আমলে তিনি ফিরে আসেন এবং ছিফফীনের যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত মুবারক বরণ করেন। শাহাদাতের পরে উনার শরীর মুবারকে চল্লিশটির অধিক আঘাত দেখা গিয়েছিল। (সিয়ারু আলামিন নুবালা)
এই যুদ্ধ সংঘটিত হয় হিজরী ৩৮ সনে।
উনার কতিপয় ক্বওল শরীফ:
১। যে ব্যক্তি তিনটি জিনিষকে মুহব্বত করে, জাহান্নাম তার গলার খুব নিকটে:
-- অধিক খাদ্য ভক্ষণকারী।
-- অহংকারী পরিচ্ছদ পরিধানকারী।
-- আমীরের (বড়লোকদের) মোসাহেবী।
২। যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনাকে চিনতে পেরেছে, তার কাছে কোন কিছুই গোপন নেই। তার মাধ্যমেই মহান আল্লাহ পাক উনাকে জানা যায়।
৩। নির্জনতাতেই প্রশান্তি।
৪। তাওহীদের জ্ঞান শুধু তখনই লাভ হয়, যখন মহান আল্লাহ পাক ছাড়া অন্য চিন্তা মনে স্থান না পায়। একাকী থাকা ঠিক নয়। কারণ শয়তান দুই ব্যক্তিকে একত্রে দেখলে সেখান থেকে পালিয়ে যায়। মনকে মহান আল্লাহ পাক উনার সমীপে হাযির রাখবে, তাহলে শয়তান সেখানে সুযোগ পাবে না।
৫। উচ্চ আসন তালাশ করছিলাম, বিনয় দ্বারা তা পেয়েছি। সর্দারী পেতে চেয়েছিলাম, সত্যের মাঝে তা পেয়েছি। গৌরব তালাশ করে দরিদ্রতার মধ্যে তা পেয়েছি। আভিজাত্য তালাশ করে পরহেজগারীর মধ্যে তা পেয়েছি। মহত্ব তালাশ করে তুষ্টিতে (কানা‘য়াত) তা পেয়েছি। নির্ভরতা তালাশ করে মহান আল্লাহ পাক উনার প্রতি নির্ভরতায় (তাওয়াক্কুল) তা লাভ করেছি। (তাযকিরাতুল আওলিয়া)
সূত্রসমূহ: তাবাকাতে ইবনে সা‘দ, হেলইয়াতুল আওলিয়া, তাযকিরাতুল আওলিয়া, সিয়ারু আলামিন নুবালা, মুসলিম শরীফ।
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)