জীবনী মুবারক
বিশিষ্ট ছাহাবী হযরত আদী ইবনে হাতেম তাঈ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১)
বিলাদত শরীফ: (তারিখ উল্লেখ নেই) বিছাল শরীফ: ৬৮ হিজরী (৬৮৭/৬৮৮ খৃ:) বয়স মুবারক: ১২০ মতান্তরে ১৮০ বছর।
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৫ জুন, ২০২৪ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
পরিচিতি:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একজন বিশিষ্ট ছাহাবী। নাম আদী, উপনাম আবু ত্বরীফ অথবা আবু ওয়াহাব, পিতার নাম হাতিম বিন আবদিল্লাহ, তাঈ গোত্রের অধিবাসী। উনার পিতা বিখ্যাত কবি ও প্রসিদ্ধ দানবীর হাতিম তাঈ উনার ন্যায় তিনি ছিলেন ইনযিল শরীফের অনুসারী এবং উত্তরাধিকারসূত্রে উনার পিতার নিকট হতে তাঈ গোত্রের কর্তৃত্বভার লাভ করেন। (উসুদুল গাবা, ইছাবা)
দ্বীন ইসলাম গ্রহণ করার পূর্বে:
সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সাক্ষাত করেন। এক হাদীছ শরীফে তিনি তা বর্ণনা করেছেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গেলাম, তখন আমার গলায় স্বর্ণের ক্রুশ ছিল। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে বললেন-
يَا عَدِىُّ أِطْرَحْ هٰذَا الْوَثَنَ مِنْ عُنُقِكَ
‘হে আদী! আপনার ঘাড় থেকে এই মূর্তিটি ছুঁড়ে ফেলুন। আমি ইহা ফেলে দিয়ে আবার উনার নিকট গেলাম। ’ তখন তিনি পড়ছিলেন-
اِتَّخَذُوْا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّنْ دُونِ اللهِ
অর্থ: তারা মহান আল্লাহ পাক উনাকে ছেড়ে তাদের পুরোহিত ও ধর্মযাজক পাদ্রীদেরকে প্রভু হিসাবে গ্রহণ করেছে। (তাফসীরে মাযহারী পৃষ্ঠা ৫২৩, ৫ম খন্ড)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন পাঠ শেষ করলেন, তখন আমি বললাম, আমরা তো তাদের ইবাদত করি না। জাওয়াবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
أَلَيْسَ يُحَرِّمُوَنَ مَا أَحَلَ اللهُ فَتُحَرِّمُوْنَهٗ وَيُحِلُّوْنَ مَا حَرَّمَ اللهُ فَتَسْتَحِلُّوْنَهٗ.
অর্থ: তারা কি মহান আল্লাহ পাক তিনি যা হালাল করেছেন তা হারাম ঘোষণা করে না? অতঃপর তোমরাও তা হারাম মনে করো; এবং মহান আল্লাহ পাক তিনি যা হারাম করেছেন তা তারা কি হালাল সাব্যস্ত করে না? আর তোমরাও তা হালাল মনে করো। হযরত আদী ইবনে হাতেম তাঈ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমি বললাম, জি হ্যাঁ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
فَتِلْكَ عِبَادَتُهُمْ
অর্থ: ইহাই তো তাদের ইবাদত করা। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, (ক্বাছীদার একটি পংক্তি)
وَهَلْ يُبَدِّلُ الدِّيْنَ إِلَّا الْمُلُوْكُ - وَأَحْبَارُ سُوْءٍ وَرُهْبَانُهَا
অর্থ: দ্বীনের বিকৃতি তো ঘটায় শাসকরাই এবং নিকৃষ্ট আলিমরা (উলামায়ে সূ’) এবং তাদের ধর্মযাজক পাদ্রীরা)। (তাফসীরে মাযহারী)
এক হাদীছ শরীফে হযরত আবু উবায়দা বিন হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আমি (একবার) হযরত আদী ইবনে হাতেম তাঈ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বর্ণিত একটি হাদীছ শরীফ সম্পর্কে (লোকদেরকে) জিজ্ঞাসা করছিলাম, অথচ তিনি আমার পাশেই বসা ছিলেন। আমি (বুঝতে পেরে) উনার নিকট এসে (উক্ত হাদীছ শরীফ সম্পর্কে) জিজ্ঞাসা করলাম। অতঃপর তিনি বর্ণনা করলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নুবুওওয়াত মুবারক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে আমি উনাকে এতই অপছন্দ করতে লাগলাম যে, অন্য কিছুকে এত অপছন্দ কখনও আমি করিনি। অতঃপর আমি রোম দেশের নিকটবর্তী এক এলাকায় চলে গেলাম। পরবর্তীতে এ স্থানটিকেও আমি এতই অপছন্দ করতে লাগলাম যেরূপ উনাকে অপছন্দ করছিলাম অথবা তার চাইতেও বেশী অপছন্দ করতে লাগলাম। অতঃপর আমি (মনে মনে) ভাবলাম, আমি যদি উনার (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিকট যাই, তিনি যদি মিথ্যাবাদী হন, ইহা আমার নিকট গোপন থাকবে না। আর যদি তিনি সত্যবাদী হন, তাহলে আমি উনাকে অনুসরণ করবো। (ইছাবা) (চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে চারটি বরকতময় স্থানে শান্তির পতাকা স্থাপন করেন-
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৪)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












