বিশাল ভূগর্ভস্থ মহাসাগরের সন্ধান পেলো বিজ্ঞানীরা
, ০২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ রবি , ১৩৯২ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
সম্প্রতি বিজ্ঞানীরা একটি বিস্ময়কর ভূগর্ভস্থ মহাসাগরের সন্ধান পেয়েছে। এবার তারা পৃথিবীর ভূত্বকের নিচে লুকিয়ে থাকা এক বিশাল মহাসাগরের সন্ধান পেয়েছে। গত শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ভূগর্ভস্থ এ মহাসাগরকে তারা পানির বিশাল পানিধারা হিসেবে আবিষ্কার করেছে। যা ভূপৃষ্ঠের ৪০০ মাইল নিচে ‘রিংউডাই’ নামে পরিচিত শিলায় সঞ্চিত রয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা এর আগে আবিষ্কার করেছিলো পানি স্পঞ্জের মতো অবস্থায় ম্যান্টল রকের ভিতরে সঞ্চিত থাকে। যা পানির তরল, কঠিন বা বায়বীয় না বরং অন্য এক অবস্থা।
২০১৪ সালে ‘ডিহাইড্রেশন মেল্টিং অ্যাট দ্য লোয়ার ম্যান্টল’ শিরোনামে একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। সে সময় যে দলটি এ আবিষ্কার করেছিল তার অংশ ছিলো ভূপদার্থবিদ জ্যাকবসেন।
তখন সে বলেছিলো, ‘রিংউডাইট একটি স্পঞ্জের মতো। এটি পানি চুষে নেয়। রিংআউটের স্ফটিক কাঠামোর খুব বিশেষ একটা ব্যাপার আছে। যা এটিকে হাইড্রোজেনকে আকৃষ্ট করতে ও পানি আটকে রাখতে দেয়। এ খনিজটি গভীর ম্যান্টলের অবস্থার অধীনে প্রচুর পরিমাণে পানি ধারণ করতে পারে।
সে আরও বলেছে, ‘আমি মনে করি আমরা অবশেষে পুরো পৃথিবীর পানিচক্রের প্রমাণ দেখতে পাচ্ছি। যা পৃথিবীপৃষ্ঠে বিদ্যমান প্রচুর পরিমাণের তরল পানির অস্তিত্বের ব্যাখ্যা প্রদানে সাহায্য করতে পারে। বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই এই হারিয়ে যাওয়া গভীর পানির সন্ধান করে আসছিলো।’
তারা ভূমিকম্প নিয়ে গবেষণা করার পরে এই ফলাফলগুলো পায়। তারা আবিষ্কার করে, সিসমোমিটারগুলো পৃথিবীর পৃষ্ঠে শকওয়েভের সৃষ্টি করছে। যার ফলে রিংউডাইটে যে পানি আটকে রাখা হচ্ছে তা তারা প্রমাণ করতে সক্ষম হয়।
বিজ্ঞানীদের মতে, এ শিলায় যদি কেবল ১ শতাংশ পানি থাকে, তাহলে এর অর্থ দাঁড়াবে পৃথিবীর পৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের সমুদ্রের তুলনায় তিনগুণ বেশি পানি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












