বিভিন্ন বিষয়ে উম্মতদেরকে তা’লীম মুবারক প্রদান
, ২৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
অপর বর্ণনায় এসেছেন, হযরত যাইনাব বিনতে আবূ সালামাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ আশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পিতা তিনি যখন মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন, তখন আমি (মহাসম্মানিত হুজরা শরীফ-এ) প্রবেশ করলাম। তিনি জাফরান ইত্যাদি মিশ্রিত হলদে রং এর খুশবু আনতে বললেন। তখন এক বালিকাকে সেখান থেকে কিছু মাখালেন। এরপর উনার নিজের মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমত মুবারক-এ (মহাসম্মানিত ও মহাপবিত্র চেহারা মুবারক-এ) উনার উভয় পার্শ্বে কিছু মাখলেন। তারপর বললেন, মহান আল্লাহ পাক উনার ক্বসম! খুশবু ব্যাবহার করা আমার কোনো প্রয়োজন নেই। তবে আমি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইরশাদ মুবারক করতে শুনেছি, মহান আল্লাহ পাক উনার প্রতি এবং পরকালে বিশ্বাসী কোনো মহিলার জন্য কারো ইন্তিকালে তিন দিনের বেশী শোক পালন করা জায়িয নেই। কিন্তু আহালের (স্বামীর) জন্য চার মাস দশ দিন শোক করবে। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, আবূ দাউদ শরীফ, তিরমিযী শরীফ, সুনানুল কুবরা লিন নাসায়ী ৫/৩০৯, মা’রিফাতুস সুনান ওয়াল আছার লিল বাইহাক্বী ১১/২২০, মুস্তাখরজে আবী ‘আওয়ানাহ্ ৫/৩০৩, মু’জামুল কাবীর লিত্ ত্ববারনী ১৭/৬১, সুনানুছ ছুগরা লিল বাইহাক্বী ৬/৪৬৭, মুআত্ত্বা শরীফ ২/১১২, ছহীহ্ ইবনে হিব্বান ১০/১৪০, মুসনাদে শাফি‘য়ী ১/৩৬৮, আত্ তারীখুল কাবীর ২/৮২১ ইত্যাদি)
মূলত, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার উপর কঠোরভাবে আমল করে উম্মতদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র শরীয়ত মুবারক উনার উপর ইস্তিক্বামত থাকার বিষয়ে অত্যন্ত শক্ত তা’লীম মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ!
ইবাদাত-বন্দেগীর বিষয়ে উম্মতকে তা’লীম মুবারক দান:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত হাদিয়া আশার আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে শুনেছি, তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি দিনে এবং রাত্রে (অর্থাৎ দৈনিক) ১২ রাকাত (নফল) নামায আদায় করবেন, এ কারণে সম্মানিত জান্নাত মুবারক-এ উনার জন্য একটি বালাখানা তৈরী করা হবে। সুবহানাল্লাহ! মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ আশার আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে ঐ ১২ রাকাত নামায উনার ব্যাপারে শুনার পর থেকে আমি কখনো তা তরক করিনি। সুবহানাল্লাহ! হযরত ‘আনবাসাহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ আশার আলাইহাস সালাম উনার থেকে শুনার পর আমি ঐ ১২ রাকাত নামায কখনো তরক করিনি। সুবহানাল্লাহ! হযরত ‘আমর ইবনে আওস রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ‘আনবাসাহ্ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে শুনার পর থেকে আমি ঐ ১২ রাকাত নামায কখনো তরক করিনি। সুবহানাল্লাহ! হযরত নু’মান ইবনে সালিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ‘আমর ইবনে আওস রহমতুল্লাহি আলাইহি উনার থেকে শুনার পর থেকে আমি ঐ ১২ রাকাত নামায কখনো তরক করিনি। সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ আশার আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে শুনেছি, তিনি ইরশাদ মুবারক করেন, কোনো মুসলমান ব্যক্তি মহান আল্লাহ পাক উনার রেযামন্দি-সন্তুষ্টি মুবারক লাভের উদ্দেশ্যে দৈনিক ফরয নামায ব্যতীত ১২ রাকাত নফল নামায আদায় করবেন, তাহলে মহান আল্লাহ পাক তিনি ঐ ব্যক্তি উনার জন্য একটি বাড়ি তথা বালাখানা তৈরী করবেন অথবা উনার জন্য সম্মানিত জান্নাত মুবারক-এ একটি বাড়ি তথা বালাখানা তৈরী করা হবে। সুবহানাল্লাহ! মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ আশার আলাইহাস সালাম তিনি বলেন, আমি ঐ ১২ রাকাত নামায কখনো ছেড়ে দেইনি। সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ, মুসনাদে আহমদ শরীফ)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন ইবনে ছিদ্দীক্ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












