মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

বিবাহের পূর্বে মেয়ে ও ছেলের যে সকল গুণ তালাশ করা সুন্নত

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, রাত ২:০০
বিবাহের পূর্বে মেয়ে ও ছেলের যে সকল গুণ তালাশ করা সুন্নত
বিবাহের জন্য মেয়ে বা ছেলের যে সব গুণ ও স্বভাব-চরিত্র তালাশ-অন্বেষণ করা সুন্নত তা প্রধানত সাতটি -
১. দ্বীনদারী ২. উত্তম চরিত্র ৩. সুরত বা সৌন্দর্য ৪.অল্প মহরানা ৫. বংশ ৬.কুমারীত্ব ৭.বিবাহের অযোগ্য হওয়া থেকে মুক্ত।
১. দ্বীনদারীঃ মেয়ে অথবা ছেলে দ্বীনদার,সৎস্বভাববিশিষ্ট হওয়া। এটা প্রধান গুণ এবং অত্যাবশ্যকীয়। যদি কেহ স্বভাব-চরিত্র এবং দ্বীনদারীর দিক দিয়ে দুর্বল হয় তাহলে সে তার আহালিয়া ও আহালের মুখকে ছোট করে থাকে। যার কারণে আহাল ও আহালিয়া উভয়ে পেরেশানীতে পড়ে যায়। তাদের দাম্পত্য জীবন হয় দুর্বিষহ। কেননা আহাল কিংবা আহলিয়া যদি কোন অসন্তুষ্টিমূলক বা অবাঞ্ছিত পথ অবলম্বন করে তবুও তারা বিপদ থেকে মুক্তি পায় না। আর যদি তারা কঠিন না হয়ে সহজ পথে চলে তাহলে দ্বীনদারী ও সম্মানের হানি ঘটে। উভয়ের মধ্যে সুসম্পর্ক তা কোন ক্রমে অক্ষুন্ন থাকেনা। এরূপ অবস্থায় আহাল কিংবা আহালিয়া যদি খুবসুরত ও সম্পদশালী হয় তাহলে বিপদ আরও বড় হয়ে দেখা দেয়। কেননা আহালিয়া তার আহালকে তখন তালাক দেয়ার জন্য চাপ দিতে থাকে। আর আহালও বিনা কারণে আহালিয়াকে তালাক দেয়ার রাস্তা খোঁজে। এ পরিস্থিতিতে আহাল বা আহালিয়া ভীষণ দুর্বিপাকে পড়ে যায়। একদিকে একজন অপরজনের বিচ্ছেদ যাতনায় অস্থির হয়ে পরে, অন্যদিকে ঐ আহলিয়া বা আহালের সাথে বসবাস করাও কঠিন হয়ে দাঁড়ায়। তাদের অবস্থ ঠিক ঐব্যক্তির মত, যে একদা নূরে মজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র দরবার শরীফে হাজির হলেন। বললেন, ইয়া রাসুল্লাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ!! ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আহালিয়া বা স্ত্রী কোন স্পর্শকারীর হাতকে ফিরিয়ে দেয় না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনি উনাকে তালাক দিতে পারেন। সেব্যক্তি বললেন, ইয়া রাসুল্লাল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম! আমি উনাকে অত্যধিক মুহব্বত করি। তখন তিনি ইরশাদ মুবারক করেন, তাহলে উনাকে রেখে দিন। (আবু দাঊদ শরীফ)
পবিত্র হাদীস শরীফে আরো বর্ণিত আছে, যারা রূপ-সৌন্দর্য এবং অর্থ-সম্পদ দেখে বিবাহ করে তারা রূপ-সৌন্দর্য ও অর্থ - সম্পদ থেকে বঞ্চিত হয়। আর যারা দ্বীনদার-আল্লাহওয়ালা,আল্লাহওয়ালী হওয়ার জন্য বিবাহ করে , মহান আল্লাহপাক তিনি তাদেরকে রূপ-সৌন্দর্য ও অর্থ-সম্পদের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ্! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূরপাক ছল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, তোমরা শুধু রূপ-সৌন্দর্য দেখে বিবাহ করিওনা, কেননা হয়তো সেই রূপ-সৌন্দর্যই মারাতœক ক্ষতির কারণ হবে। আর শুধু অথর্-সম্পদ দেখেও বিবাহ করবেনা। কেননা, হয়তো এই ধন-সম্পদের কারণে ফিতনা -ফাসাদে পড়ে যাবে। (ইহ্য়াউ উলূমিদ্দীন- ১/৪১০)
২. সৎস্বভাবঃ ইবাদত- বন্দেগী, যিকির- ফিকির, রিয়াদ্বাত- মাশাক্কাতে সুযোগ পাওয়ার জন্য এই গুণটি অতীব আবশ্যক। যদি আহাল ও আহালিয়া কর্কশভাষি, রুক্ষ স্বভাবি এবং কৃতঘœ প্রকৃতির হয় তাহলে উপকারের চেয়ে অপকার বেশী হয়ে থাকে। এ সকল মেয়ে ও ছেলের আচরণে ছবর বা ধৈর্যধারন করা ফযীলতের কারণ। তবে সাধারন লোকের জন্য খুবই কঠিন। আর আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের জন্য পরীক্ষাস্বরূপ। আরবের জ্ঞানী ব্যক্তিগণ বলেন, ছয় প্রকার নারীকে বিবাহ করো না। অন্যথায় সুখ-শান্তি পাবেনা। তারা হলো- ক) আনানাহ্ খ) মানানাহ্ গ) হানানাহ্ ঘ) হাদাকাহ্ ঙ) বাবাকাহ্ চ) সাদাকাহ্ ।
ক) আনানাহ্ঃ আনানাহ্ ঐ নারীকে বলা হয়, যে কেবল সদা সর্বদা দুঃখ-কষ্ট প্রকাশ করে। নানা বিষয়ে অনুযোগ- অভিযোগ করতে থাকে। সব সময় মাথার ব্যাথা, মাথা ধরা ইত্যাদি প্রকাশ করে। যার সব সময় কোন না কোন রোগ থাকে কিংবা সে রোগ থাকার ভান করে। এরূপ নারীকে বিবাহ করে কল্যাণ ও বরকত লাভের আশা করা বৃথা।
খ) মানানাহ্ঃ মানানাহ ঐ নারী, যে বার বার তার আহাল বা স্বামীকে প্রদত্ত জিনিসের জন্য খোটা দেয়। আর বলে, আমি তোমার জন্য আমার পিতার বাড়ী থেকে এ জিনিস এনেছি,ও জিনিস এনেছি। আমি তোমার জন্য এ কাজ করেছি,ও কাজ করেছি ইত্যদি। এই শ্রেণীর নারীকে বিবাহ করে কোন পুরুষ কখনো শান্তি লাভ করতে পারে না।
গ) হানানাহ্ঃ হানানাহ্ ঐ নারী, যে সব সময় প্রথম স্বামী বা তার ঔরসজাত সন্তানের কথা বার বার উল্লেখ করে। তাদের দিকেই তার মন পড়ে থাকে। এই শ্রেণীর নারী কে বিবাহ না করাই উত্তম।
ঘ) হাদাকাহ্ঃ হাদাকাহ্ ঐ নারী , যার প্রত্যেক জিনিসের প্রতিই অধিক লোভ থাকে। তা পাওয়ার আশায় অস্থির হয়ে পড়ে। আহালকে তা যেভাবে হোক সংগ্রহ করে আনার জন্য ব্যতিব্যস্ত করে তোলে। এ জন্য আহালকে নানারূপ দুখঃ-কষ্ট দিয়ে থাকে।
ঙ) বাবাকাহঃ বাবাকাহ্ এর দুটি অর্থ রয়েছে। এক অর্থে ঐ নারী , যে দিন রাত নিজের চেহারাকে সুন্দর করে রাখতে ব্যতিব্যস্ত, সারাদিন অতি মাত্রায় সাজ-গোছ করে থাকে। দ্বিতীয় অর্থ ঐ নারী, যে কখনো পানাহারে সন্তুষ্ট হয় না । একাকিনী আহার কতে পছন্দ করে। আর প্রত্যেক জিনিসের মধ্যে নিজের প্রাপ্ত অংশকে পৃথক করে রাখে। কোন কিছুতেই তার পরিতৃপিÍর লক্ষণ দেখা যায় না।
চ) সাদাকাহ্ ঃ সাদাকাহ্ ঐ নারী , যে অনর্থক কথা-বার্তা বলে। বাচালতা যার স্বভাব। আর এদের সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,যে ব্যক্তি অনর্থক অতিরিক্ত কথা বলে মহান আল্লাহপাক তিনি তাকে ঘৃণা করেন। (ইহয়াউ উলূমিদ্দীন -১/ ৪১০)
ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, তিনটি স্বভাব আছে যা পুরুষের জন্য খারাপ কিন্তু নারীদের জন্য উত্তম। ১, কৃপণতা ২, অহংকার ৩, ভীরুতা।
কেননা যখন কোন নারী কৃপণ হয়, তখন সে তার নিজের ধন- সম্পদ ও মাল সামান রক্ষা করে। যখন অহংকারী হয় , তখন সে কোমল হলেও যদি কোন ভিন্ন পুরুষ তার সাথে অসৌজন্যমূলক এবং সম্ভ্রম বিরোধী কোন কথা বলে তখন সে তা ঘৃণাভরে প্রত্যাখান করে। যখন কোন নারীর মধ্যে ভীরুতা স্বভাব তাকে, তখন সে সমস্ত বন্ধু- বান্ধব থেকে পৃথক হয় এবং নিজের গৃহকর্মে রত থাকে। বিশেষতঃ সে আহাল বা স্বামীর নিন্দার ভয়ে কোন অবাঞ্চিত স্থানে যাতায়াত করে না, এমন কাজও করেনা।

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১৬ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ মিনিট আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে