বিনোদনের প্রয়োজন সমাজে বাড়ছে কেন?
একজন মানুষ যদি হঠাৎ জানতে পারে সে মারা যাবে, তবে তখন তার প্রথম যে বিষয়টির প্রতি আফসুস হয়, ভাবে, “আহহা ! আমি ঐ কাজটি শেষ করে যেতে পারলাম না”, যে কাজটির জন্য তার আফসুস হয়, ঐটাই আসলে তার অবচেতন মনের ভেতর থাকা লক্ষ্য, যার দিকে সে প্রতিনিয়ত ধাবিত হয়।
একজন মানুষের দৈনন্দিন কাজগুলো যখন মনের ভেতরের সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়, তখন মানুষের মন প্রকৃত আনন্দিত হয়, যেই আনন্দ বিনোদনের সাথে অন্য কোন আনন্দ বিনোদনের তুলনাই হয় না। কিন্তু সমস্যা হচ্ছে, অধিকাংশ মানুষ তার দৈনন্দিন কাজের মাধ্যমে তার অবচেতন মনের লক্ষ্য অর্জনে তেমন সাফল্য আনতে পারে না। বরং প্রতিনিয়ত দূরে সরে যায়। ফলে সে ভেতর ভেতর মানসিক অশান্তিতে ভুগে। তখন সে কৃত্রিম বিনোদন খুজে এবং কৃত্রিম বিনোদনের মাধ্যমে মনের অশান্তি প্রশমন করার চেষ্টা করে। বিষয়টা অনেকটা অপরেশন থিয়েটারে ব্যথায় কাতর রোগীকে প্যাথেডিন দেয়ার মত। প্যাথেডিন কিন্তু সমস্যা সারাতে পারে না। প্যাথেডিন দেয়া হয় রোগীর ব্যথ্যা কিছু সময় ভুলিয়ে রাখার জন্য। প্যাথেডিনের প্রভাব কেটে গেলে আবার ব্যথ্যা শুরু হয়। এজন্য ঠিক কি কারণে ব্যথ্যা হচ্ছে সেটার জন্য পৃথক চিকিৎসা করতে হয়। ঠিক একই রকম বিনোদনগুলো আনন্দ দিয়ে আমাদের মনকে কিছু সময়ের জন্য লক্ষ্য অর্জনের ব্যর্থতাকে ভুলিয়ে রাখে। কিন্তু যতক্ষণ আমরা অবচেতন মনের লক্ষ্য অর্জনে কেন অগ্রগতি হচ্ছে না, সেটা খুজে বের করতে না পারবো, সঠিক সমাধানে হাঁটতে না পারবো, ততদিন হাজারো বিনোদন দিয়েও কোন কাজ হবে না।
আমাদের এ অজ্ঞতার সুযোগে কিছু ব্যবসায়ী বিনোদনের নামে বিরাট ইন্ডাস্ট্রি খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আবার কেউ কেউ বিনোদনের নামে হারাম জিনিস (নাচ, গান-বাজনা, খেলাধূলা, সিনেমা, নাটক ইত্যাদি) প্রবেশ করিয়ে মানুষের ঈমান নষ্ট করছে।
-শেখ মুহম্মদ রাফজানযানি।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।