বিটরুটকে কেন সুপারফুড বলা হয়, এটা কেন খাবেন?
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বিটরুট কেন খাবেন?
বিটরুটে রয়েছে ভিটামিন সি ও বিটালাইন নামের অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে শরীর রোগমুক্ত থাকে।
ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে স্বাস্থ্যকর রাখে।
পর্যাপ্ত পরিমাণে ফাইবার আছে বলে শক্তি বাড়াতে সাহায্য করে বিটরুট। অন্ত্রের নানা সমস্যাও দূর করে। বিটরুটে আছে নাইট্রেট, এটা রক্তচাপ কমাতে সাহায্য করে, রক্তনালীকে শিথিল করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে।
অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাসিয়াম হার্ট সুস্থ রাখতে কার্যকর। এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।
প্রচুর আয়রন আছে বলে বিটরুটে শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এটা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দূর করাতেও বেশ কার্যকরী।
বিটরুট শরীরকে শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাই পরিশ্রমী ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে উপকারী।
বিটরুটে আছে বিটালাইন নামে খাদ্য উপাদান, এটা শরীরের কোষগুলোকে সুরক্ষিত রাখে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়।
কিভাবে খাবেন?
সালাদে কাঁচা বিটরুট মিশিয়ে খেতে পারেন। এছাড়া ব্লেন্ড করে জুস বানিয়েও সহজে খাওয়া যায়। বিটরুটের জুস খুবই পুষ্টিকর। সেদ্ধ বিটরুট সহজপাচ্য এবং সুস্বাদু। বিটরুট দিয়ে স্যুপ তৈরি করে খাওয়া যায়। বিটরুটের হালুয়া বা পুডিংও বেশ জনপ্রিয়।
সতর্কতা:
অতিরিক্ত বিটরুট খেলে দুই ইস্তেঞ্জাই লালচে হতে পারে, এতে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই। যাদের কিডনিতে পাথর আছে বা কিডনি জটিলতায় যারা ভুগছেন তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে বিটরুট খাওয়া উচিত।
শেষ কথা হলো, বিটরুট একটি সুপারফুড, যা নিয়মিত খেলে শরীর সুস্থ ও শক্তিশালী থাকে। এর পুষ্টিগুণ স্বাস্থ্যকর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খাদ্যতালিকায় বিটরুট যোগ করুন এবং সুস্থ থাকুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












