বিজাতীয় সংস্কৃতি থেকে বাঁচতে ইসলামী দিবস পালনের গুরুত্ব (১)
, ০২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ আশির, ১৩৯১ শামসী সন , ১৩ মার্চ, ২০২৪ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
মুসলিম তরুণরা বিজাতীয় সংস্কৃতির দিকে ঝুঁকে যাওয়ার জন্য শুধু অপরকে দায়ী করলে চলবে না,
বরং ইসলামী সংস্কৃতির সংকট এখানে অনেকাংশে দায়ী। আমরা শুধু বলে গেছি, ইসলামে সব আছে, ইসলামে সব আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অব লাইফ। কিন্তু সেই ‘সব’টা কি তা দেখায় দিতে পারে নাই। এই ব্যর্থতাই আমাদের তরুণ সমাজ ঠেলে দিয়েছে বিজাতীয় সংস্কৃতির দিকে।
ইতিহাস বলে, স্বর্ণযুগে মুসলমানদের সংস্কৃতির ভরপুর অবস্থা ছিলো। তখন মুসলমানদের সংস্কৃতিকে অন্য জাতির মধ্যে প্রবাহিত হতো। কিন্তু এখন মুসলিম সংস্কৃতি মুসলমাদের মাঝেই প্রবাহিত হয় না। মুসলমানের সন্তান জানে না, মুসলমানদের সংস্কৃতি কি? এর একটা বড় কারণ মুসলমান নিজেদের বিভিন্ন ঐতিহাসিক দিবস পালন করে না। কারণ সংস্কৃতি কালে কালে প্রবাহিত হয় একটা উপলক্ষকে কেন্দ্র করে, ঐতিহাসিক দিবসসমূহ পালন হচ্ছে সেই উপলক্ষ। একটা উপলক্ষ তৈরী করে নিজেদের সংস্কৃতি প্রবাহের সেই সুযোগটা নিচ্ছে অন্য ধর্ম বা গোষ্ঠীগুলো। তাদের হাজার বছরের পুরাতন দিবসগুলোকে ফিরিয়ে এনে নতুন প্রজন্মের কাছে নতুন করে উপস্থাপন করছে। ফলে সেই দিবসে ঝাপ দিচ্ছে নতুন প্রজন্ম। উদাহরণস্বরূপ খ্রিস্টানরা তাদের হাজার বছরের পুরাতন ভূত-প্রেত-পেতিœর কুসংস্কারাচ্ছন্ন হ্যালোইন সংস্কৃতি নতুন রূপে নিয়ে এসেছে, আর তা দেখে খ্রিস্টানরা তো বটেই নামধারী মুসলমানদের তরুণ সমাজও লাফ দিয়ে পড়েছে।
মুসলমানদের মধ্যে উপলক্ষ তৈরীর বিষয়টি আটকে দিয়েছে এক শ্রেণীর নামধারী আলেম। তারা জ্ঞানের দৈন্যতার দরুণ ফতওয়া দিয়েছে দিবস পালন হারাম-বিদআত-শিরক। তাদের আজগুবি ফতওয়ার কারণে কোন উপলক্ষ তৈরী হয়নি, ফলে মুসলিম স্বর্ণযুগের মূল্যবান সংস্কৃতি ও মূল্যবোধ বর্তমানে তরুণ প্রজন্মে প্রবাহিত হতে পারে নাই। সৃষ্টি হয়েছে শূণ্যতা, আর সেখানেই দখল করে নিচ্ছে বিজাতীয় সংস্কৃতি ও মূল্যবোধ।
অথচ মহান আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, “আর আমি মূসা (আলাইহিস সালাম) কে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি যে, ‘আপনি আপনার কওমকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনুন এবং আল্লাহর দিবসসমূহ (ইসলামীক ঐতিহাসিক ঘটনার দিনসমূহ) তাদের স্মরণ করিয়ে দিন’। নিশ্চয় এতে প্রতিটি ধৈর্যশীল, কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নিদর্শন। ” ( পবিত্র সূরা ইব্রাহিম: ০৪)
অর্থাৎ ঐতিহাসিক দিনসমূহ স্মরণ করিয়ে দেয়ার কথা পবিত্র কুরআন পাকেই আছে। কারণ প্রতিটা ঐতিহাসিক দিনের মধ্যেই লুকিয়ে আছে নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধ শিক্ষা। যে দিনটা পালন করলে পূর্ববর্তীদের সংস্কৃতি ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে প্রবাহিত হয়। মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর হওয়ার জন্য এটা অনেক জরুরী ছিলো। কিন্তু সেটা হচ্ছে না।
-আহমদ রেফায়ী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












