বিখ্যাত ৫ মুসলিম স্থাপত্য (১)
, ২৮ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ রবি , ১৩৯২ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৯ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
হাজার বছর পেরিয়ে গেলেও কিছু মুসলিম স্থাপত্যের সৌন্দর্য ও আকর্ষণে কোনো রদবদল হয়নি। এই স্থাপত্যকর্মগুলো শিল্পকলা-চারুকলা এবং স্থাপত্যকলা-অলঙ্করণকলার বিবেচনায় সেরা ও মান উত্তীর্ণ বলেই কাল থেকে কালান্তর স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। এমন ৫টি স্থাপত্য নিয়েই আজকের প্রতিবেদন।
সুলায়মানিয়া মসজিদ (ইস্তাম্বুল, তুরস্ক):
তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সবচেয়ে বড় এই মসজিদটি ১৫৫০ থেকে ১৫৫৭ সালের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়। উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে এই স্থাপত্যটি আজও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাদশাহ প্রথম সুলাইমান এই মসজিদটি নির্মাণের আদেশ দিয়েছিলেন বলেই তার নামে এর নামকরণ করা হয়েছে। ঐতিহাসিকভাবে মসজিদে একটি মিনার বসানোর রেওয়াজ রয়েছে। সুলায়মানি মসজিদই পৃথিবীর প্রথম মসজিদ, যেখানে প্রথমবারের মতো চারটি মিনার স্থাপন করা হয়। মসজিদটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত।
শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ (আবুধাবি, আরব আমিরাত):
আরব-আমিরাতের সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর অষ্টম বৃহত্তম ও সুন্দরতম মসজিদ। আরব আমিরাতের সাবেক রাষ্ট্রপ্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে। মসজিদটি নির্মাণে মার্বেল পাথর, মূল্যবান স্ফটিক পাথর ও মৃৎশিল্প ব্যবহৃত হয়েছে। লক্ষ লক্ষ স্বচ্ছ পাথরের দ্বারা তৈরি পৃথিবীর বৃহত্তম ঝাড়বাতিটি এই মসজিদে স্থাপিত রয়েছে। সাড়া বিশ্বের মুসলিম-অমুসলিম পর্যটকদের কাছে এই মসজিদটি অন্যতম জনপ্রিয় একটি দর্শনীয় স্থান ও স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচিত।
নাসির আল মুলক মসজিদ (শিরাজ, ইরান):
এই ঐতিহ্যবাহী মসজিদ ইরানের শিরাজ নগরীতে অবস্থিত। ১৮৮৮ সালে নির্মিত এ মসজিদটি গোলাপী মসজিদ নামেও বেশ পরিচিত। স্থাপত্যটিতে ব্যবহৃত রঙিন গ্লাসের অলঙ্কার একটি বিশেষ আয়োজন এবং যখন এই জানালার মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করে আলোকিত হয়, তখন পুরো স্থানটি মায়াবী এক রঙিন আলোয় পূর্ণ হয়ে যায়। ইরানি স্থাপত্যশৌলীতে নির্মিত এই মসজিদ ইরানসহ গোটা মুসলিম বিশ্বের অন্যতম সুন্দর একটি মুসলিম স্থাপত্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












