বাইতুল্লাহ বা পবিত্র মসজিদ ও বাইতুর রসূল বা পবিত্র মাদরাসা সম্পর্কে ইলিম (১)
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّـمَا يَعْمُرُ مَسَاجِدَ اللهِ مَنْ اٰمَنَ بِاللهِ
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার প্রতি ঈমান আনয়নকারী মু’মিন ব্যক্তি মহাসম্মানিত মসজিদসমূহ উনাদের রক্ষণাবেক্ষণ করেন। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮)
এখানে দু’টি বিষয়। প্রথমত, মু’মিনের পরিচয় হচ্ছে তিনি মহাসম্মানিত মসজিদসমূহ উনাদের রক্ষণাবেক্ষণ করবেন। দ্বিতীয়ত, যিনি মহাসম্মানিত মসজিদসমূহ উনাদের রক্ষণাবেক্ষণ করবেন, তিনিই মু’মিন হিসেবে স্বীকৃত হবেন। অপর দিকে, যে বা যারা মহাসম্মানিত মসজিদসমূহ উনাদের রক্ষণাবেক্ষণ করবে না, দুনিয়াবী বিভিন্ন অজুহাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মসজিদসমূহ উনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ভাঙ্গা, স্থানান্তর বা কোন ধরণের ক্ষতি সাধনের অপচেষ্টা করবে তারা মু’মিন হিসেবে স্বীকৃত হবে না। কেননা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ.
অর্থ: “আর নিশ্চয়ই সমস্ত মহাসম্মানিত মসজিদ মুবারকসমূহ মহান আল্লাহ পাক উনার জন্য। ” (পবিত্র সূরা জিন শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮)
অর্থাৎ সমস্ত মহাসম্মানিত মসজিদ মুবারকসমূহ হচ্ছেন মহান আল্লাহ পাক উনার পবিত্র ঘর মুবারক। সুবহানাল্লাহ! আর মহান আল্লাহ পাক উনার পবিত্র ঘর মুবারকসহ উনার সাথে সংশ্লিষ্ট সবই উনার শি’য়ার বা নিদর্শন মুবারক। মহান আল্লাহ পাক তিনি উনার শি’য়ার বা নিদর্শন মুবারক সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
يَا اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُـحِلُّوْا شَعَائِرَ اللهِ
অর্থ: “হে ঈমানদারগণ! মহান আল্লাহ পাক উনার শি’য়ার বা নিদর্শন মুবারকসমূহ উনাদেরকে তোমরা অবমাননা করো না। (পবিত্র সূরা মায়িদাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২)
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت عَيَّاشِ بْنِ اَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيِّ رضى الله تعالى عنه قَال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ هَذِهِ الْأُمَّةُ بِخَيْرٍ مَا عَظَّمُوا هَذِهِ الْحُرْمَةَ حَقَّ تَعْظِيمِهَا ، فَاِذَا ضَيَّعُوا ذَلِكَ هَلَكُوا
অর্থ: “হযরত আইয়াশ ইবনে আবী রবিয়াতাল মাখযূমী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এ উম্মত ততদিন পর্যন্ত খায়ের-বরকতে পরিপূর্ণ থাকবে, যতদিন পর্যন্ত তারা মহান আল্লাহ পাক উনার হুরমত বা নিদর্শন মুবারকসমূহ যথাযথভাবে তা’যীম-তাকরীম করবে। যখন মহান আল্লাহ পাক উনার হুরমত বা নিদর্শন মুবারকসমূহ তারা অবমাননা করবে, তখন তারা ধ্বংস হয়ে যাবে। ” (ইবনে মাজাহ শরীফ)
অর্থাৎ, মহাসম্মানিত মসজিদসমূহ যেহেতু মহান আল্লাহ পাক উনার শি’য়ার বা নিদর্শন মুবারক, সেহেতু মহাসম্মানিত মসজিদসমূহ উনাদের তা’যীম-তাকরীম এবং রক্ষণাবেক্ষণেই রয়েছে উম্মাহর কামিয়াবী। অপরদিকে মহাসম্মানিত মসজিদসমূহ উনাদের অবমাননা, উনাদের প্রতি অনীহা এবং দুনিয়াবী অজুহাতে মহাসম্মানিত মসজিদসমূহ ভাঙ্গা, স্থানান্তরিত করা সবই উম্মাহর হালাকির কারণ।
কাজেই, পুরুষ-মহিলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব-কর্তব্য হলো, মহাসম্মানিত মসজিদসমূহ উনাদের দিকে নজর রাখা, যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। একইভাবে অত্যধিক গুরুত্বের সাথে মহাসম্মানিত মসজিদসমূহ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য্যবর্ধন করা, প্রশস্ত করা। তাছাড়া মহাসম্মানিত মসজিদ বিরোধী সব ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা। কেউ যেন কোনভাবেই মহাসম্মানিত মসজিদসমূহ উনাদের ক্ষতিসাধন বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মহাসম্মানিত মসজিদসমূহ উনাদের অবমাননা করতে না পারে সে ব্যাপারে সদা তৎপর থাকা।
মহান আল্লাহ পাক তিনি সকলকে মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদসমূহ উনাদের যথাযথ হক্ব আদায় করার মুবারক তাওফীক্ব দান করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












