শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বাংলাদেশ বিচার বিভাগের ইতিহাস

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, রাত ২:৩৯
বাংলাদেশ বিচার বিভাগের ইতিহাস

বাংলাদেশ বিচার বিভাগের ইতিহাস বহু পুরনো। সুদীর্ঘকাল যাবত ভারতীয় বিচার বিভাগের ক্রমবর্ধমান পরিবর্তনের ফলে আজকের বিচার বিভাগ এই পর্যায়ে এসেছে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের ক্রমপর্যায়কে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, যথাক্রমে- মুসলিম শাসনকাল, ব্রিটিশ শাসনকাল এবং স্বাধীনতা পরবর্তী পর্যায়।
প্রাচীনকালে বিচারকার্য ধর্ম এবং সামাজিক রীতিনীতির আলোকে পরিচালিত হতো। তৎকালীন রাজাগণ আইনবিভাগ, শাসনবিভাগ এবং বিচার বিভাগের প্রধান ছিলেন। শ্রুতি, স্মৃতি, ধর্মশাস্ত্র, পুরাণ ইত্যাদি আইনের উৎস হিসেবে বিবেচিত হতো। এছাড়াও অর্থশাস্ত্র এবং মনুস্মৃতি ভারতীয় আইনের উল্লেখযোগ্য বিধান হিসেবে বিবেচিত হতো।
ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনকালে মুসলিম বাদশাহগণ রাজ্য পরিচালনা করাকালে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ এবং পবিত্র কিয়াস শরীফের আলোকে বিচারকার্য সম্পন্ন করতেন। সে সময়ে বিচারকার্য পরিচালনার জন্য সুলতান কর্তৃক ‘কাজী’ নিযুক্ত হতো এবং সর্বোচ্চ আদালত ছিলো সম্রাটের বা শাসকের আদালত যা শাসক স্বয়ং পরিচালনা করতেন। সুলতানকে এ কাজে সহায়তা করতেন দুইজন ‘মুফতি’। মুসলিম শাসনামলে আদালতসমূহ দুইটি বিধানের আলোকে পরিচালিত হতো- ফিক্হ-ই-ফিরোজ শাহ এবং ফতোয়া-ই-আলমগীরী।
ব্রিটিশ কলোনিয়াল পদ্ধতি সূচনার সাথে সাথে ভারতীয় বিচার বিভাগে বিরাট পরিবর্তন সূচিত হয়। ব্রিটিশ শাসনামল আঠারো’শ শতকের মাঝামাঝি হতে শুরু হয়ে প্রায় দুইশ বছর পরিচালিত হয়। ১৬৬১ সালে চার্লস ২য় কর্তৃক প্রদত্ত সনদ অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অধীনে নিয়ন্ত্রিত ফ্যাক্টরি এবং মাদ্রাজ, বোম্বে ও কলকাতায় অবস্থিত কোম্পানির নিয়ন্ত্রনাধীন ব্যবসায়িক কেন্দ্রসমূহের দেওয়ানি এবং ফৌজদারি উভয় প্রকারের বিচারকার্য ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত হতো। ১৬৬৮ সালে প্রদত্ত সনদ দ্বারা কোম্পানি বোম্বেতে তাদের শাসনকার্য পরিচালনার সুবিধার্থে আইন তৈরির ক্ষমতা লাভ করে। ১৬৮৬ সালে প্রদত্ত সনদের বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৮৭ সালে মাদ্রাজে দেওয়ানি এবং ফৌজদারি মামলা পরিচালনার জন্য মিউনিসিপ্যালিটি এবং মেয়র আদালত স্থাপন করে। পরবর্তিতে বোম্বে এবং মাদ্রাজেও একই ধরনের আদালত স্থাপিত হয়। কথিত রাজা প্রথম জর্জ কর্তৃক ১৭২৬ সালে প্রদত্ত সনদ অনুযায়ী কলকাতা, মাদ্রাজ এবং বোম্বের প্রধান শহরগুলোতে ১৭২৮ সালে মেয়র আদালত স্থাপনের সাথে সাথে ভারতবর্ষে আধুনিক বিচারবিভাগের সূচনা হয়। উক্ত সনদে উল্লেখিত ছিলো যে, গভর্ণর এবং কাউন্সিলের পাঁচজন সিনিয়র সদস্য কর্তৃক ফৌজদারি অপরাধের বিচারকার্য সম্পাদিত হবে এবং তারা জাস্টিস অব পিস হিসেবে বিবেচিত হবে। ১৭৭৩ সালের রেগুলেটিং এ্যাক্ট অনুযায়ী ১৭৭৪ সালে ফোর্ট উইলিয়ামে সুপ্রীম কোর্ট স্থাপনের সনদ ইস্যু করা হয়। ১৮৩৪ সাল হতে ১৮৬১ সাল পর্যন্ত ভারতবর্ষে রাজার আদালত এবং কোম্পানীর আদালত নামে দুই ধরনের আদালত বিচারকার্য সম্পাদন করতো। ১৮৩৩ সালের জুডিসিয়াল কমিটি আইন পাশ হবার পর হতে প্রিভি কাউন্সিলের নাম হয় জুডিসিয়াল কমিটি অব প্রিভি কাউন্সিল।
১৮৫৭ সালে সিপাহী বিপ্লবের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বিলোপ সাধিত হয় এবং ইংল্যান্ডের কথিত রাজা ভারতবর্ষ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এর ফলশ্রুতিতে ১৮৬১ সালে ইন্ডিয়ান হাইকোর্ট এ্যাক্ট পাশ করা হয়। উক্ত আইন পাশ হওয়ার মধ্য দিয়ে সুপ্রীম কোর্ট, সদর দেওয়ানী আদালত এবং সদর নিজামত আদালতের বিলোপ সাধিত হয় এবং কলকাতা, মাদ্রাজ এবং বোম্বেতে হাইকোর্ট স্থাপিত হয়। পরবর্তিতে ১৯১৫ সালে ভারত শাসন আইন পাশ হয় যার মাধ্যমে হাইকোর্টের গঠন, ইখতিয়ার এবং ক্ষমতা নির্ধারিত হয়।
১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ভারতের হাইকোর্ট হতে প্রদত্ত সিদ্ধান্তের আপীল শুনানীর জন্য ভারতে ফেডারেল আদালত স্থাপিত হয়। কিন্তু উক্ত ক্ষমতা খুবই সীমিত ছিলো কেননা আইনের ব্যাখ্যা এবং ভারত শাসন আইনের ব্যাখ্যা ব্যতীত অন্য সব আপিল প্রিভি কাউন্সিলে দায়ের করা হতো।
১৯৪৭ সালে পাশকৃত হাইকোর্ট অব বেঙ্গল অর্ডার এর ৯ নং ধারা অনুযায়ী ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় যার দ্বারা পূর্ব পাকিস্তানের জন্য জন্য পৃথক হাইকোর্ট ঢাকাতে স্থাপিত হয়।
১৯৪৭ সালের ফেডারেল কোর্ট অর্ডার অনুযায়ী পাকিস্তানের করাচিতে ফেডারেল আদালত স্থাপিত হয়। ফলে সেসময় থেকে প্রিভি কাউন্সিলে আপিল দায়েরের পরিবর্তে পাকিস্তানের ফেডারেল আদালতে আপিল দায়ের করা শুরু হয়। ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধান রচনার ফলে দেশটির সর্বোচ্চ আদালত হিসেবে ফেডারেল আদালতের পরিবর্তে সুপ্রীম কোর্ট বিবেচিত হয়।
১৯৭১ সালের স্বাধীনতার পরে তৎকালীন প্রেসিডেন্ট ল’স কন্টিনিউএন্স এনফর্সমেন্ট অর্ডার, ১৯৭১ পাশ করা হয় যার ফলে বাংলাদেশে ২৫শে মার্চ, ১৯৭১ এর পূর্বে পাশকৃত সকল আইন বলবৎ করা হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ৭৪০ টি আইন, ৫০৭ টি অধ্যাদেশ এবং বহু রেগুলেশন প্রচলিত রয়েছে।
-মুহম্মদ আরিফুর রহমান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ২ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৩ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬