বাংলাদেশে হরিণ চাষে এত বিধিনিষেধ কেন? (২)
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ মে, ২০২৪ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
আসলে হরিণ এত দ্রুত বংশ বিস্তার করে। বাংলাদেশে হরিণ চাষীদেরকে যদি লাভের আশা দেখানো যেতো, তবে ছাগল চাষের মত হরিণ চাষও দেশজুড়ে ছড়িয়ে পড়তো। সেই খামারে উৎপাদিত হরিণ বাজারে বিক্রি হতো বা জবাই হতো, মানুষ গরু-খাসীর মত হরিণের গোশত কিনতে পারতো। খামারের হরিণ যেখানে পাওয়া যায়, সেখানে বনের হরিণ কষ্ট করে ধরতে যাবে কে? আর হরিণ যখন বাণিজ্যিকভাবে চাষ হবে, তখন হরিণ বিলুপ্ত হওয়ার কোন সম্ভাবনাই নেই। বর্তমানে দেশে যে প্রতিদিন অসংখ্য গরু, খাসী, মুরগী জবাই করা হয়, এতে কি গরু, খাসী বা মুরগী বিলুপ্ত হয়ে গেছে? বরং বাণিজ্যিক উৎপাদনের কারণে এসব প্রাণীর সংখ্যা অজগ্র গুণে বৃদ্ধি পেয়েছে।
হরিণের গোশতকে বলায় সবচেয়ে সুস্বাদু গোশত। হরিণের গোশত খাওয়া সুন্নতও। আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হরিণের গোশত পেশ করা হতো, এমন হাদীস শরীফ পাওয়া যায়। পৃথিবীর অনেক দেশেই হরিণের গোশত সহজলভ্য, কিন্তু বাংলাদেশে তা নিষিদ্ধ। বর্তমানে আমরা দেখি গরুর গোশত বা খাসীর গোশতের অতি উচ্চমূল্য। এর কারণ গরু ও খাসীর গোশতের উপর চাপ বেশি। যদি হরিণের গোশত বাজারে আসতো, তবে গরু ও খাসীর গোশতের উপর চাপ কমতো এবং দামও কমতো। এছাড়া হরিণ চাষের মাধ্যেমে প্রচুর কর্মসংস্থান হওয়া সম্ভব ছিলো।
এ অবস্থায় বাংলাদেশের হরিণের নীতিমালা সংশোধন করে খামারে হরিণ লালন পালন সহজ করা, ট্যাক্স হ্রাস করা এবং গোশত খাওয়ায় অনুমতি দেয়া উচিত। এতে খামারীরা উৎসাহিত হয়ে হরিণ পালন শুরু করবে মানুষ হরিণের গোশত কিনে খেতে পারবে। কথিত পশুপ্রেমী ও পরিবেশবাদীদের আজগুবি থিউরী দিয়ে পৃথিবী চলবে না।
-শেখ মুহম্মদ রাফসানযানি (আইনজীবি, লেখক)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












