বাংলাদেশে মানবাধিকারের বিষয়ে খুব চেচামেচি করলেও ইউরোপীয় ইউনিয়নের অন্যতম অংশীদার নেদারল্যান্ডে মুসলমানদের উপর অত্যাচার এবং নিপীড়নে নির্বিকার ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকারের বুলিধারী ইউরোপ আমেরিকা চরম মুনাফিক
, ২২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৭ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়ন এবারই প্রথম মানবাধিকার সংক্রান্ত ইউপিআর বাস্তবায়নে বাংলাদেশের পরিকল্পনা চেয়েছে। এর আগে ইইউ কখনো বাংলাদেশের ক্ষেত্রে বাণিজ্য সুবিধার সঙ্গে মানবাধিকারের ইস্যুকে যুক্ত করেনি।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭টি।
সেগুলো হলো-বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, গ্রিস, পর্তুগাল, স্পেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, সুইডেন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া। এর মধ্যে ১৯৯০ সালের ৩ অক্টোবর সাবেক পূর্ব জার্মানি বিশেষ আইনের মাধ্যমে পশ্চিম জার্মানির অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় পূর্ব জার্মানি স্বয়ংক্রিয়ভাবেই ইইউর সদস্যপদ লাভ করে।
ইউরোপীয় পার্লামেন্টের মধ্য ডানপন্থী, সোশ্যাল ডেমোক্র্যাট, বামপন্থীসহ সাতটি গ্রুপের আনা প্রস্তাবে বাংলাদেশে ২০২৪ সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের এক যৌথ প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ জানানো হয়েছে। প্রস্তাবে নাগরিক ও রাজনৈতিক অধিকার চর্চার বিষয়ে আন্তর্জাতিক চুক্তি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকারকর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের কাজের নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
কিন্তু কথা হলো ইউরোপীয় ইউনিয়ন নিজেদের অন্যতম অংশীদার খোদ নেদারল্যান্ডে মানবাধিকারে লঙ্ঘন তথা সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নিপীড়নে নির্বিকার।
নেদারল্যান্ডে ১৯৮০ সালে হেনরি ব্রুকম্যান অভিবাসনের বিরোধিতা (বিশেষ করে মুসলিম অভিবাসনের বিরোধিতা) করার জন্য উগ্র ডানপন্থী ডাচ সেন্টার পার্টি প্রতিষ্ঠা করে। ব্রুকম্যানের মতো অন্য ডানপন্থী রাজনীতিবিদেরাও এখানে উগ্র ডানপন্থী দল গঠন করেছে।
এই দলগুলো লাগাতারভাবে মুসলিমবিরোধী প্রচারণা চালিয়েছে। অভিবাসীদের, বিশেষ করে মুসলিম অভিবাসীদের তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে। এর ধারাবাহিকতায় ভিল্ডার্সের উত্থান হয়েছে।
সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানদের সম্পর্কে গির্ট উইল্ডারসের খোলাখুলি বিরূপ মন্তব্য নেদারল্যান্ডসের রাজনীতিতে বারবার আলোচনায় এসেছে। তিনি অতীতে নেদারল্যান্ডসে মসজিদ ও পবিত্র কুরআন নিষিদ্ধ করার ডাক দিয়েছে। ফলে নির্বাচনে এমন ব্যক্তির প্রতি বিপুল জনসমর্থন নেদারল্যান্ডসের মুসলিমদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
নেদারল্যান্ডসের সিএমও নামের মুসলিম সংগঠনের প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ডাচ মুসলমানদের জন্য নির্বাচনের এই ফলাফল অত্যন্ত মর্মান্তিক। তার মতে, আইনের শাসনের মৌলিক নীতির বিরুদ্ধে কর্মসূচি স্থির করে কোনো দল যে এত সাফল্য পেতে পারে, তা প্রত্যাশার বাইরে ছিল।
নেদারল্যান্ডসের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম। গির্ট উইল্ডারস ক্ষমতায় এলে তাদের অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়া থেকে আসা ছাত্রী জুডি কারাজোলি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে নিজের উদ্বেগ জানিয়ে বলেন, গির্ট উইল্ডারসের বর্ণবাদী পিভিভি দল খোলাখুলিভাবে দেশ থেকে দ্বীন ইসলাম দূর করার ঘোষণা দিয়েছেন। নাউযুবিল্লাহ!
কারজোলি বলেন, এমনকি গির্ট উইল্ডারসের ফ্রিডম পার্টির ইশতেহারে দাবি করা হয়েছে, সিরিয়ার কিছু অংশ বর্তমানে নিরাপদ থাকায় সেখান থেকে আশা শরণার্থীদের নেদারল্যান্ডসে বসবাসের অনুমতি বাতিল করে ফেরত পাঠানো উচিত। নাউযুবিল্লাহ!
ভিল্ডার্সের মুসলিমবিদ্বেষী মনোভাবের কারণে তার সঙ্গে এক ছাতার তলায় আসা কঠিন বলে মনে করছে এনএসসি।
মুসলমানদের নিয়ে খেয়ার্ট ভিল্ডার্সের নানা মন্তব্য ঘিরে নেদারল্যান্ডসে সমালোচনা দেখা দিয়েছে। দেশটিতে মসজিদ ও পবিত্র কুরআন পুরোপুরি নিষিদ্ধ করার কথা তুলেছিলো সে, যা নেদারল্যান্ডসের সংবিধানে ধর্ম পালনের স্বাধীনতার ধারার বিরুদ্ধে যায়। একটি ভিডিওতে তাকে মুসলিমদের নেদারল্যান্ডস থেকে বের হয়ে যেতে বলতেও দেখা গেছে।
গত ২২শে নভেম্বর নেদারল্যান্ডসে জাতীয় নির্বাচনে জয় পেয়েছে মুসলিমবিদ্বেষী হিসেবে পরিচিত দল পার্টি ফর ফ্রিডম (পিভিভি)। শুধু সংখ্যাগরিষ্ঠতাই নয়, নেদারল্যান্ডসে এর আগে কোনো দল এত ভোট পায়নি। পিভিভি ও দলটির নেতা গ্রিট ভিল্ডার্সের বিজয়ের খবর দেশটির মুসলিমদের বিচলিত করেছে। ভিল্ডার্স কট্টর ডানপন্থী রাজনীতিক এবং মুসলিমবিদ্বেষী হিসেবে পরিচিত।
এই নির্বাচনের ফল আসার পরই আতঙ্কিত হয়ে পড়ে নেদারল্যান্ডসের একটি শহরের মেয়র আহমেদ মারকাউচের আট বছরের ছেলে। নির্বাচনের ফল ঘোষণার দিনই সে দেশের রাজনৈতিক দল ও দলগুলোর মতাদর্শ সম্পর্কে ধারণা পায়। এ ধারণা হওয়ার কারণেই তার মধ্যে আতঙ্ক কাজ করেছিল বেশি। নির্বাচনের ফল দেখে কিশোর ছেলের মনে এমন আতঙ্ক দেখে বিচলিত হয়ে পড়েন আহমেদ মারকাউচ। ছেলেকে সান্ত¡না দেওয়ার চেষ্টা করেন তিনি।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাকে আমাদের দেশের এক শ্রেণীর লোক মানবাধিকারের ধারক-বাহক বলে মহা সম্মানের আসনে বসায়। নাউযুবিল্লাহ!
সে সুদেশে তারাও চরম হম্বিতন্বি দেখায়। অথচ ইসরাইলকে সর্বোচ্চ সহযোগিতা করে এবং আমেরিকা-ইউরোপে বিভিন্ন দেশে বিভিন্নভাবে সম্মানিত দ্বীন ইসলাম পবিত্র কুরআন শরীফ, মুসলমানদের অবমাননা করে প্রকাশ্যে প্রমানিত হয় তারা নিকৃষ্ট মুনাফিক।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন দূত যে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গেলো, সরকারকে হুমকী-ধামকি দিলো তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ হলো কৈ? সরকারী দল, বিরোধী দল, তথাকথিত সব ইসলামিক দল থেকে সব সুশীল, চিন্তাশীল, বিশ্লেষক তথা সব মহল কেউই কিন্তু প্রতিবাদ করলো না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












