বাংলাদেশের স্কুল-কলেজে আরবী ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হোক
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
কিছুদিন আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক বক্তব্যে বলেছিলেন, “ভারতীয়রা বাংলাদেশীদের থেকে ভালো আরবী ভাষা পারে।” আমরা জানি, ভারতেরও রেমিটেন্সের এক বড় উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য। এবং মধ্যপ্রাচ্যে ভারতীয়রা ভালো কিছু পদ দখল করে রেখেছে। তারমানে বুঝা যাচ্ছে, ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যে ভারতীয়রা আবরী ভাষায় দক্ষতার কারণে উপরে উঠতে পারছে। কিন্তু বাংলাদেশীরা মুসলিম হওয়া সত্ত্বেও আরবী ভাষাকে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব না দেয়ায় ভারতীয়দের সাথে ভাষার দক্ষতায় পেরে উঠছে না, বাড়াতে পারছে না রেমিটেন্স প্রবাহ।
উল্লেখ্য বাংলাদেশের স্কুল-কলেজে ইংরেজী ভাষাকে যে পরিমাণে গুরুত্ব দেয়া হয়, ইংরেজী ভাষা সেই পরিমাণ গুরুত্ব পাওয়ার যোগ্য কি না, সেটা আলোচনার বিষয়। গুরুত্ব দেয়ার একটা কারণ সম্ভবত বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ ও জেনারেল ইউনিভার্সিটির অনেক পাঠ এখনও ইংরেজী ভাষায় রয়েছে। কিন্তু সেই পাঠগুলো যদি বাংলায় অনুবাদ করা হতো, তবে স্কুল-কলেজে ইংরেজী ভাষা শিক্ষার গুরুত্ব অনেকটাই হ্রাস পেতো। আসলে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ঠিক, কিন্তু সেই অনুসারে আমরা নিজেদের মাতৃভাষাকে ঠিকমত গুরুত্ব দিতে পারেনি, নিজ দেশের উচ্চশিক্ষাকে মাতৃভাষায় সরবরাহ করতে পারিনি, বরং ইংরেজদের রেখে যাওয়া ভাষাকেই মাথায় তুলে রেখে দিয়েছি।
অনেকে অবশ্য ইংরেজীকে গুরুত্ব দিতে বলে, আন্তর্জাতিক ভাষার কথা বলে। কিন্তু বাস্তবে সকল রাষ্ট্রে ইংরেজী ভাষার প্রচলন নেই। এমনকি খোদ ইউরোপের অনেক রাষ্ট্রে ইংরেজী ভাষা নেই। এছাড়া চায়না, মালয়েশিয়া, রাশিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সময় শিক্ষার্থীরা ঐ দেশের ভাষা শিখে যায়। সে হিসেবে ইংরেজী ভাষী কোন রাষ্ট্রে যাওয়ার আগে শিক্ষার্থীরা ইংরেজী ভাষা আলাদা করে শিখে নিতে পারে।
তবে যদি কর্মক্ষেত্রের বিবেচনাই করতে হয়, তবে ইংরেজীর থেকে অনেক বেশি গুরুত্ব পাওয়ার দাবী রাখে আরবী ভাষা। কারণ আরববিশ্বের ২৫টি দেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশে তা দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়। এ দেশগুলোতেই বাংলাদেশীদের যাতায়াত সবচেয়ে বেশি এবং রেমিটেন্সও আসে বেশি। তাই দেশ ও জাতির অর্থনৈতিক চাহিদা পূরণ করতেই বাংলাদেশের স্কুল-কলেজে আরবী ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা সময়ের দাবী।
-জিয়াউল হক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












