বাংলাদেশের রোগীরা কেন চিকিৎসা নিতে ভারতে যায়? (৩)
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৭ জুন, ২০২৪ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
উল্লেখ্য, বাংলাদেশীরা যখন ভারতে যায়, তারাও অসংখ্য ভুল চিকিৎসার সম্মুক্ষীণ হয়, অনেক রোগী ভারতে চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসায় মারাও যায়। কিন্তু এরকম অসংখ্য ঘটনা থাকার পরও বাংলাদেশের মিডিয়াকে সে সব খবর গুরুত্বসহকারে প্রচার করতে দেখা যায় না। বাংলাদেশের একটা ঘটনা পেলে যেভাবে মিডিয়ায় প্রচার হয়, ঠিক একইভাবে ভারতের খরবগুলো যদি গুরুত্ব দিয়ে মিডিয়ায় আসতো, তবে মানুষ সহজে তুলনা করতে পারতো।
চলতি বছর ২০২৪ এর শুরুতে ভারতে গিয়ে ভুল চিকিৎসা নিয়ে মৃত্যুবরণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। জানা যায়, হাত-পায়ের হাড়ের ব্যাথার চিকিৎসার উদ্দেশ্যে ভারত যান সিনথিয়া। এরপরে অনেকদিন যাবত তাকে ক্লাসে অনুপস্থিত দেখে খোঁজ নিয়ে জানতে পারেন, ভারতের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১০ দিন ঔষধ খাওয়ার পর সিনথিয়ার শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফাটতে শুরু করে। এরপর তাকে চিকিৎসার জন্যে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে ভর্তি করা হয়। এক পর্যায়ে শরীরের চামড়া পড়া শুরু হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন। (তথ্যসূত্র: দৈনিক নাগরিক ভাবনা, ২৪ জানুয়ারী, ২০২৪)
এই খবরগুলোকে কিছু নিউজ পোর্টালে আসলেও বড় বড় মিডিয়ায় তেমন গুরুত্বের সাথে আসেনি।
আবার বাংলাদেশের অনেক মেধাবী চিকিৎসক আছেন, যারা চিকিৎসার ক্ষেত্রে ভারতীয় ডাক্তারদের থেকেও এগিয়ে যান। যেমন, সম্প্রতি ভুটানের এক ক্যান্সার আক্রান্ত নারী ভারতে গিয়ে চিকিৎসা করে জটিল পরিস্থিতিতে পরে বাংলাদেশে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। জানা যায়, কার্মা ডেমা নামক ভুটানের এক নারীর নাকের গহব্বরে ক্যান্সার শনাক্ত হয়। তার চিকিৎসা ভুটানে সম্ভব ছিল না। সে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেয়। ওই হাসপাতালে তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়। একপর্যায়ে তার নাকের ভেতরে পচন দেখা দেয় এবং নাকের আকার-আকৃতি অস্বাভাবিক হয়ে যায়। এরপর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে এসে বাংলাদেশী চিকিৎসকের অপারেশনে সে সুস্থ হয়। (তথ্যসূত্র: ইত্তেফাক অনলাইন, ১০ ফেব্রুয়ারি ২০২৪)
সবশেষে বলবো, বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থায় অবশ্যই আরো উন্নয়নের দরকার। পাশাপাশি জনগণের আস্থা ফিরিয়ে আনতে রোগীদের প্রতি চিকিৎসকের কাউন্সিলিং এবং ভালো ব্যবহারের কোন বিকল্প নেই।
-এস হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












