বাংলাদেশের উন্নতির জন্য দরকার মাতৃভাষায় উচ্চ শিক্ষার ব্যবস্থা
, ১০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯১ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
শিক্ষা গবেষণা মাতৃভাষায় হওয়া কতটুকু জরুরী দুটি সহজ কথা বললে বুঝতে পারবেন-
যেমন ধরুন, বাংলাদেশী এক ছেলে অনেক কষ্ট করে একটা গবেষণাপত্র তৈরী করলো, যা ইংরেজী ভাষায়। ভাষার পার্থক্যের কারণে সেই গবেষণাপত্রটি ইংরেজ ভাষাভাষী বিদেশীদের জন্য সহজলভ্য হয়ে গেলো। কিন্তু আমার দেশের সাধারণ মানুষ সেটার নাগালই পেলো না, কারণ তারা ঐ বিষয়ে ইংরেজীতে দক্ষ না। অর্থাৎ বাংলাদেশী কোন মেধাবীর বানানো গবেষণাপত্রটি বাংলাদেশের সাধারণ জনগণের কাছে অধরা থেকে যাচ্ছে আর দেশের জ্ঞান অবাধে বিদেশে চলে হচ্ছে শুধুমাত্র ভাষার কারণে।
আবার ধরুণ, বাংলাদেশে একজন মেধাবী ছেলে আছে। সে বিজ্ঞান বিষয়ক ভালো গবেষণা বা চিন্তা করতে সক্ষম। কিন্তু ঐ বিষয়ে ইংরেজী ভাষা দক্ষতা না থাকায়, তাকে বিজ্ঞান গবেষণায় সক্ষম হিসেবেই ধরা হচ্ছে না। সে প্রথমেই বাদ যাচ্ছে। অর্থাৎ বিজ্ঞান গবেষণায় মেধাবী হওয়ার পরও তাকে যোগ্য মনে করা হচ্ছে না শুধু বিদেশী ভাষার জ্ঞান না থাকার কারণে। অর্থাৎ শুধু উচ্চশিক্ষা বিদেশী ভাষা নির্ভর হওয়ায় আমরা অনেক মেধাবী হারাচ্ছি। যদিও মেধাবী হওয়ার জন্য ইংরেজী ভাষায় দক্ষ হওয়া কোন বিশেষ যোগ্যতা না।
আসলে মাতৃভাষায় বিজ্ঞানবিষয়ক শিক্ষা ও গবেষণা অতি দ্রুত কোনো জাতিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। জ্ঞান-বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি শিল্পনির্ভর হয়ে পড়েছে। বর্তমানে যে দেশগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ লাভ করছে, তার পেছনে রয়েছে কিন্তু তাদের মাতৃভাষায় জ্ঞান চর্চার সুযোগ। যেমন- জি-৭ দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরিকা। দেশগুলোর প্রত্যেকটি কিন্তু তাদের মাতৃভাষায় সর্বস্তরের শিক্ষা গ্রহণ করে। এদের মধ্যে কানাডাতে কুইবেক প্রদেশের মাতৃভাষা ফরাসি এবং অন্টারিও প্রদেশের মাতৃভাষা ইংরেজি। দেশটির প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সবকিছুই কিন্তু আঞ্চালিক মাতৃভাষা অনুসারে পরিচালিত হয়। আবার দক্ষিণ এশিয়ার অর্থনৈতিকভাবে শক্তিশালী তিনটি দেশ দক্ষিণ কোরিয়া, জাপান, চায়নার কথা বলা যাক। দেশ তিনটি প্রাইমারি থেকে উচ্চশিক্ষার সর্বস্তরেই মাতৃভাষার ব্যবহার সমুন্নত রেখেছে। ফলে শিল্প, গবেষণা অক্ষুণœ রাখতে তাদের কোনো বেগ পেতে হচ্ছে না। আবার ইউরোপের উল্লেখযোগ্য রাষ্ট্রগুলোর দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখি এক ব্রিটেন ছাড়া অন্যদের মাতৃভাষা ইংরেজী না এবং তাদের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা নিজ মাতৃভাষায়। তাই ইংরেজিতে লেখাপড়া না করলে প্রতিযোগিতার বিশ্বে আমরা পিছিয়ে পড়ব, বর্তমান যুগে এমন চিন্তা ভুল হবে।
-মুহম্মদ রেজাউল করিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












