বলগা হরিণ কেন ঘুমের মধ্যে জাবর কাটে?
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সামিন, ১৩৯১ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
অনেক চতুষ্পদ প্রাণীই খাবার খাওয়ার পর বিশ্রামের সময় সেই খাবার আবার মুখে ফিরে আনে এবং জাবর কেটে খাবারকে আরো মিহি করে। গরু এর বড় উদাহরণ। উত্তরের বলগা হরিণও জাবর কাটে। তবে ঘুম আর জাবর কাটা একসঙ্গে চলে এদের।
গরুর মতো বলগা হরিণের পাকস্থলীতেও আছে চারটি চেম্বার। এগুলো হলো- রুমেন, রেটিকুলাম, ওমাসুম আর অ্যাবোমাসাম। জাবর কাটে এমন তৃণভোজী প্রাণীর পাকস্থলী এই চারটি চেম্বারে বিভক্ত। এসব প্রাণীকে ডাকা হয় রুমিনান্ট বা রোমন্থক নামে।
জাবর কাটা কী? রুমিনান্ট প্রাণী আধা চিবোনো খাবার পাকস্থলীর প্রথম চেম্বারে (রুমেনে) জমা করে রাখে। এটা করে যাতে করে খাবার চিবোনোয় কম সময় ব্যয় হয়। কারণ খাবার খাওয়ায় বেশি ব্যস্ত থাকলে সহজেই শিকারির কাছে ধরাশায়ী হতে হবে। নিরাপদ পরিবেশে পুনরায় জমা করে রাখা এই খাবার মুখে এনে চিবোতে থাকে। যাতে খাবার ঠিকঠাক হজম হয়। এই প্রক্রিয়ার নামই জাবর কাটা।
বলগা হরিণও জাবর কাটে। তবে মজার ব্যাপার হলো, ঘুমের মধ্যেও এরা জাবর কাটে। ইউরেশিয়ান তুন্দ্রা বলগা হরিণ নিয়ে গবেষণা চালিয়ে এমনটাই দাবি করেছে বিজ্ঞানীরা। গরমকালে আর্কটিক বলগা হরিণের জন্যে খাবার অভাব থাকে না। কিন্তু যত বিপত্তি বাধে শীতকালে। বিজ্ঞানীরা ইলেকট্রোএনসেফালোগ্রাম ব্যবহার করে বিভিন্ন সময়ে আর্কটিক বলগা হরিণের মগজের কার্যকলাপ পরখ করে দেখে।
এ ক্ষেত্রে তারা সময়কাল বেছে নেয় শরতের সেপ্টেম্বর (যখন দিন-রাতের দৈর্ঘ্য সমান), জুন মাসের গ্রীষ্মকালীন সল্টিস (বছরের দীর্ঘতম দিন) এবং ডিসেম্বরের শীতকালীন সল্টিস। গবেষণায় দেখা গেল, জাবর কাটার সময় বলগা হরিণের মগজে ধীর তরঙ্গের পরিমাণ বেড়ে যায়। সাধারণত নন-রেম (হড়হ-জঊগ) ঘুমের সময় মগজে ধীর তরঙ্গের পরিমাণ বেশি থাকে। এমনকি এ সময় বলগা হরিণ চুপ করে বসে কিংবা দাঁড়িয়ে থাকে। আশপাশে যতই হট্টগোল থাকুক না কেন, এগুলো নড়েচড়ে না। অর্থাৎ বলগা হরিণ জাবর কাটার সময়ও ঘুমায়।
কিন্তু এর পেছনে কারণটা কী? দেখা যায়, বলগা হরিণ যত বেশি জাবর কাটে তত এগুলোর পূর্ণ ঘুমের দরকার কমে আসে। আসলে এটা প্রতিকূল পরিবেশে টিকে থাকার একটা কৌশল। আগেই জানিয়েছিলাম, গরমকালে পরিবেশে যথেষ্ট পরিমাণে খাবার থাকে। কিন্তু শীতকালে খাদ্যাভাব দেখা দেয়। তাই বলগা হরিণ গরমকালে পূর্ণ ঘুমের পরিমাণ কমিয়ে আনে জাবর কাটার সময় নন-রেম ঘুমের মাধ্যমে। এতে এরা গরমকালে ঘুমের চেয়ে খাবার খাওয়ায় বেশি সময় ব্যয় করতে পারে। মূলত এই সময়ে এগুলো বেশ মোটা-তাজা হয়ে ওঠে।
এই প্রক্রিয়াকে শীতকালে খাদ্যের অপ্রতুলতার সঙ্গে মানিয়ে নেওয়ার পূর্বপ্রস্তুতি বলা চলে। তবে বলে রাখা ভালো, জাবর কাটার সময় নন-রেম ঘুম ঘুমানো ভেড়া, লেজার মাউস ডিয়ার আর গবাদিপশুর ক্ষেত্রেও দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












