বদলে যাচ্ছে রসায়নের শত বছরের পুরনো সূত্র
রসায়নবিদ্যার জগতে এক বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে আমরা। শত বছর ধরে শেখানো এক গুরুত্বপূর্ণ সূত্র বদলে যাচ্ছে। ‘ব্রেডটের নীতি’ নামের এই সূত্রটিকে নিয়ে নতুনভাবে ভাবা শুরু হয়েছে। ১৯২৪ সাল থেকে জৈব রসায়নে এই নিয়ম পড়ানো হচ্ছিল।
নিয়মটি বলে, ছোট আকৃতির রিং সিস্টেম-যেখানে ৮টি বা তার কম পরমাণু থাকে-ব্রিজহেড অবস্থানে দ্বিবন্ধন স্থাপন করা সম্ভব নয়। কারণ এতে অণু অস্থিতিশীল হয়ে পড়ে।
এই সূত্র জৈব রসায়নের অণু গঠনের পথে অনেকটাই দিকনির্দেশনা দিয়েছে। কিন্তু মার্কিন রসায়নবিদ বিজ্ঞানীরা নতুনভাবে ব্যাখ্যা করছে।
তারা এমন এক ধরনের অণু তৈরি করেছে, যা যা ব্রেডটের নীতি অমান্য করে। তারা ‘অ্যান্টি-ব্রেডট অলেফিনস’ নামে নতুন ধরনের অণু উদ্ভাবন করেছে। এটি এমন এক অণু যেখানে ছোট রিং সিস্টেমের ব্রিজহেড অবস্থানেও দ্বিন্ধন তৈরি করতে পারে।
এই উদ্ভাবনের পেছনে রয়েছে বিশেষ ধরনের রাসায়নিক প্রক্রিয়া।
বিজ্ঞানীরা ফ্লোরাইড উৎস এবং সিলিল হ্যালাইড অণু ব্যবহার করে অ্যান্টি-ব্রেডট অলেফিনস তৈরি করেছে। এই অণু খুবই অস্থির। তবে বিজ্ঞানীরা একে টেকসই করতে অন্য রাসায়নিক যোগ করেছে।
এই গবেষণা বিজ্ঞানীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এটি ওষুধ তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে।
তারা বলছে, শত বছরের পুরনো এই নিয়মকে চ্যালেঞ্জ করে রসায়নবিদরা নতুন পণ্য তৈরি করতে এবং রসায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে।
বিজ্ঞানীদের এই আবিষ্কার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে এবং আশা করা হচ্ছে, এটি খুব শিগগিরই রসায়নের পাঠ্যপুস্তকে যুক্ত হবে। সূত্র: লাইভ সায়েন্স
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।