ফ্যানের গতি কমে গেলে যা করা জরুরী
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
গরমে অনেকেই প্রায় একই সমস্যায় পড়েন, ফ্যানের গতি কমে গেছে। সুইচ অন করতেই দেখা যায়, সিলিং ফ্যানটি চলছে কিন্তু তার গতি কমে গেছে। খুবই ধীর গতিতে চলছে বা তেমন জোরে বাতাসও দিচ্ছে না। গরমে অনেকেই মিস্ত্রি ডেকে ফ্যান ঠিক করার কথা ভাবেন? এর থেকে মুক্তি পেতে করুন এ সমস্যার সমাধান। মাত্র ৪টি উপায়ে দূর করা যেতে পারে ফ্যানের দুর্বলতা।
ফ্যানের গতি কম হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। তবে সাধারণত খারাপ ক্যাপাসিটরের কারণেই ফ্যানের গতি কমে যায়। এছাড়া ফ্যানে লাগানো ক্যাপাসিটর পুরোনো হয়ে গেলে ফ্যানের গতি কমে যায়। সেক্ষেত্রে ক্যাপাসিটর পরিবর্তন করা হলে এটি আবার নতুন ফ্যানের মতো দ্রুত চলতে শুরু করবে। এর জন্য বাইরে থেকে লোক ডাকার প্রয়োজন পরবে না। নিজে থেকেই এটি পরিবর্তন করা যায়।
ক্যাপাসিটরটি ফ্যানের গতির সঙ্গে সংযুক্ত থাকে, তাই এতে সামান্য ত্রুটি থাকলেও এটি ধীর গতিতে চলতে শুরু করে। এছাড়া ফ্যানের নাট-বোল্টগুলো ঢিলেঢালা হলে বা এর ব্লেড সমান কোণে না থাকলে কমে যায় ফ্যানের গতি।
অন্যদিকে ফ্যানের গতি কম হওয়ার সবচেয়ে বড় কারণ এর সার্ভিসটি নিয়মিত না হওয়া। আমরা আমাদের সিলিং ফ্যানটিকে ততক্ষণ সার্ভিস দেই না, যতক্ষণ না এতে কোনো সমস্যা দেখা না দেয়। এ কারণেই সময়মতো সার্ভিস না পেয়ে ফ্যান ধীরগতির হয়ে যায়।
ফ্যান ধীরগতি হওয়ার সবচেয়ে বড় কারণ হল এর সার্ভিসে মনোযোগ না দেওয়া। আপনি যদি চান ফ্যানের গতি নিয়মিত থাকুক, তবে আপনাকে সঠিক সময়ে গ্রীস লাগাতে হবে এবং এর তারগুলোরও যতœ নিতে হবে।
খোলামেলা এবং সরাসরি বাতাস আসে এমন জায়গায় ফ্যান ইন্সটল করা এড়িয়ে চলতে হবে। খোলা জায়গায় সিলিং ফ্যান লাগালে এর গতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যার কারণে এর গতি কমে যায়। এছাড়া খোলা বাতাস চলাচল করে এমন জায়গায় ফ্যান লাগালে বেশি ধুলাবালি জমে যায়, যা ফ্যানের গতি কমিয়ে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












