ফোনের চার্জিং পোর্টের ময়লা পরিষ্কারের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
, ০৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আর এই অংশে ময়লা জমলে তা পরিষ্কার না করলেই নয়। কারণ এর থেকে চার্জ করার সময় সমস্যা দেখা দিতে পারে। তবে ফোনের এই অংশ পরিষ্কারের সঠিক নিয়ম অনেকেরই জানা নেই। অথচ এক্ষেত্রে সামান্য ভুল হলেই বড় ক্ষতি হতে পারে ফোনের। কীভাবে ফোন নিরাপদ রেখে দ্রুত এই ময়লা পরিষ্কার করবেন জেনে নিন-
১. প্রথমেই ফোনটি সুইচ অফ করে নিন। এতে ফোনের ভেতর ইলেকট্রিক পরিবহন বন্ধ হয়ে যাবে। কোনো কারণে কিছু সমস্যা হলেও ফোনের ততটা ক্ষতি হবে না।
২. এরপর একটি ব্লোয়ার ব্যবহার করতে হবে। এটি দিয়ে খুব সতর্কভাবে চার্জিং পোর্টের ভেতর বায়ু ব্লো করতে হবে। এতে আলগা ধুলোবালি ও ময়লা সাফ হয়ে যাবে অনেকটাই।
৩. এবার একটি টুথপিকের মাথায় সামান্য তুলো আটকে নিন। এবার খুব ধীরে ধীরে চার্জিং পোর্টের ভেতর প্রবেশ করান। ধীরে ধীরে ভেতরের ময়লা পরিষ্কার করে নিন।
৪. অনেকেই পরামর্শ দেন ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা উচিত। এতে আরও ভালো পরিষ্কার হয়। কটন সোয়াবের মাথায় এটি কয়েক ফোঁটা নিয়ে নিতে পারেন।
৫. এবার আবার ব্লোয়ার দিয়ে চার্জিং পোর্টের ভিতর বায়ু ব্লো করতে হবে। একটি শুকনো তুলো টুথপিকের মাথায় আটকে সেটি দিয়ে ভেতরটা মুছে নিন।
৬. এরপর ফোন সুইচ অন করে নিন। করে চার্জিং পোর্ট কাজ করছে কি না দেখে নিতে হবে।
এক্ষেত্রে কী খেয়াল রাখবেন?
১. মুখ দিয়ে অনেকে ফুঁ দিয়ে সাফ করেন। এই ফুঁ এর সঙ্গে লালাও চলে যায় অনেক সময়। তাতে কিন্তু ফোনের ক্ষতি হতে পারে।
২. ভেজা কিছু ব্যবহার করা যাবে না। এতে ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি।
৩. ধাতব জিনিস দিয়ে পরিষ্কার না করাই ভালো। কারণ এতে শক ইলেকট্রিক ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নদীর বুকে সবুজ রহস্য ‘ধাঁধার চর’
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












