ফেসবুক ও ইনস্টাগ্রামে তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি, যুক্তরাষ্ট্রে মামলা
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাদিস ১৩৯১ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
ফেসবুক ও ইনস্টাগ্রামে তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি সাধনের অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা হয়েছে। আসক্তি সৃষ্টিকারী ফিচার ব্যবহার করে কোম্পানিটি ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে বলে অভিযোগ আনা হয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে এসব মামলা হয়। মামলায় কৌঁসুলি হিসেবে আছে এসব অঙ্গরাজ্যের ৩৩ জন অ্যাটর্নি জেনারেল। এদের একজন নিউইয়র্কের লেটিশিয়া জেমস।
সে বলছে, মেটাসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। এর জন্য কোম্পানিগুলোকে দায়ভার নিতে হবে।
যুক্তরাষ্ট্রের অনেক পরিবার, তরুণ ও স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে মেটা ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর এ বিষয় নিয়ে হাজার হাজার মামলা করেছে।
অনেক গবেষণা রয়েছে, যেখানে দেখানো হয়, বেশি সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে।
লাইক, কমেন্ট ও বিভিন্ন ফিল্টার তরুণদের মধ্যে ‘বডি ডিসমরফিয়া’ তৈরি করছে বলে এসব মামলায় অভিযোগ তোলা হয়। বডি ডিসমরফিয়া হলো কোনো ব্যক্তির নিজের শরীর নিয়ে নেতিবাচক ভাবনা ও নিজের খুঁত খোঁজার প্রবণতা।
এসব মামলার অধিকাংশ যুক্তরাষ্ট্রের নাগরিকেরা দায়ের করেছেন। মামলায় আরও বলা হয়, ব্যবহারকারীদের আসক্তির সুযোগ নিয়ে মেটার নকশা ও কার্যক্রমগুলো তৈরি করা হয়। মেটার এসব ক্ষতিকর কার্যক্রম বন্ধ করতে যুক্তরাষ্ট্র জরিমানার কথা বিবেচনা করছে।
প্রসঙ্গত উল্লেখ্য, চীনে শিশু কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে হাজার হাজার মামলা হয়েছে হচ্ছে।
কিন্তু বাংলাদেশে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানদের সাংবিধানিক ভাবে রাষ্ট্রদ্বীন ইসলাম। আর ইসলামে ছবি তোলা, দেখা সম্পূর্ণ হারাম। কিন্তু এ হারাম ছবি নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো প্রক্রিয়া বাংলাদেশে নেই। কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ হবে না, এ প্রতিশ্রুতির সরকারের জন্য এক্ষুণি এসব বিষয়ে কাজ করা ফরয। ইনশাআল্লাহ।
মুহম্মদ আলম মৃধা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












