প্লাস্টিকখেকো ভাসমান কৃত্রিম দ্বীপ
, ০৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১২ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
‘পলিমেরোপলিস’ নামের এই দ্বীপ নগরীতে আবাস হবে চার হাজার মানুষের। সেখানে থাকবে সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা। বিদ্যুৎ, সুপেয় পানির জন্য কোথাও নোঙর ফেলতে হবে না। সাগরের জোয়ার-ভাটা, বাতাস আর সূর্যের আলোয় উৎপাদিত হবে বিদ্যুৎ, বিপুল নবায়নযোগ্য শক্তি। ‘বিপরীত অভিস্রবণ’ প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের নোনা পানি থেকে উৎপাদিত হবে সুপেয় পানি। দূষণমুক্ত পরিবেশে শস্য, সবজি-তরকারি উৎপাদনের ব্যবস্থা থাকবে। ভাসমান দ্বীপের অধিবাসীদের আমিষ, অর্থাৎ প্রোটিনের চাহিদা মেটাতে দ্বীপের মাঝে সৃষ্টি করা কৃত্রিম হ্রদগুলোতে চাষ করা হবে নানান প্রজাতির মাছ। এক কথায় এ দ্বীপটিতে যারা বসবাস করবে, তারা বহুমুখী লাভবান হবে। দ্বীপবাসী অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হবে। প্লাস্টিক বর্জ্য পরিষ্কারকারী মহাসাগরে এমন ভাসমান দ্বীপের পরিকল্পনা করেছে দু’জন স্থপতি। ইতিমধ্যে এই দ্বীপের নকশাও করা হয়ে গেছে। তবে এই প্রকল্পে কত খরচ পড়বে বা কোন কোন সংস্থা অর্থায়ন করবে, তা এখনো জানা যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ বিশেষজ্ঞরা হিসাব করে বলেছে, প্রতিবছর ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে জমা হচ্ছে। ফলে জীববৈচিত্র্য যেমন মারাত্মক হুমকির সম্মুখীন এবং তেমনি মানুষের অস্তিত্বের প্রশ্ন এখন সামনে চলে এসেছে। আর সে কারণেই জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, সৌদি আরব এবং আরও বেশ কিছু দেশ ভাসমান কৃত্রিম দ্বীপসহ পানিতে বসবাসের মেগা প্রকল্প হাতে নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












