প্রেশার কুকার নিরাপদে ব্যবহার করার উপায়
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
রাবার বেল্ট সঠিকভাবে ব্যবহার:
প্রেশার কুকারে থাকা রাবার বেল্টের কাজ হলো কুকারের প্রেশার বা চাপ নিয়ন্ত্রণ করা। সেইসঙ্গে এটি তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। এর ফলে বজায় থাকে রান্নার স্বাদ ও গুণমান। তাই নিরাপদে রান্না করতে হলে প্রেশার কুকারের বেল্ট সঠিকভাবে ব্যবহার করতে হবে।
রাবার বেল্ট ঢিলে হয়ে গেলে:
রাবার বেল্ট ঢিলে হয়ে গেলে প্রেশার কুকারে পরানো মুশকিল হয়ে যায়। এরকমটা হলে রাবার শক্ত করতে প্রেশার কুকার ঠান্ডা করতে হবে। প্রয়োজনে রাবারের উপর ঠান্ডা পানি ঢালতে হবে। রাবার ব্যান্ডটি মিনিট দশেকের জন্য রেখে দিতে হবে রেফ্রিজারেটরে। এর ফলে রাবার শক্ত হবে। এরপর প্রেশার কুকারের ঢাকনায় পরাতে সমস্যা হবে না।
ঢাকনা ঠিকভাবে বন্ধ করা:
প্রেশার কুকারে প্রতিবার রান্নার সময় খেয়াল করতে হবে এর ঢাকনা ঠিকভাবে বন্ধ হয়েছে কি না। কারণ ঢাকনা ঠিকভাবে আটকানো না হলে তা হতে পারে দুর্ঘটনার কারণ। যতক্ষণ না প্রেশার তৈরি হচ্ছে, ততক্ষণ ঢাকনা ঠিকভাবে বন্ধ রাখতে হবে। ঢাকনা খোলার আগে চুলা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভেতরে চাপ কমলে তবেই ঢাকনা খুলতে হবে। চুলায় থাকা অবস্থায় কখনো ঢাকনা খুলতে যাবেন না। এতে বিপদের ভয় রয়েছে।
রাবারের বেল্ট পরানোর সময়:
প্রেশার কুকারের ঢাকনায় রাবারের বেল্ট পরানোর সময়ও খেয়াল রাখতে হবে। এই বেল্ট যেন কোনোভাবেই ঢিলে অবস্থায় না থাকে সেদিকে নজর দিতে হবে। প্রয়োজন হলে রাবার বেল্ড বের করে আলাদাভাবে পরিষ্কার এরপর আবার পরিয়ে নিতে হবে।
রান্না শেষ হলে:
প্রতিবার রান্না শেষ হলে রাবারের বেল্ট আলাদা করে খুলে পরিষ্কার করে নিতে হবে। রাবার সব সময় হাতে পরিষ্কার করবেন। শক্ত কোনো মাজুনি দিয়ে পরিষ্কার করার প্রয়োজন নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












