সুওয়াল-জাওয়াব :
প্রসঙ্গ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইলমে গইব শান মুবারক (২)
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
বাতিল ফিরক্বার লোকদের আক্বীদা হলো, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত আর কেউই ইলমে গইব উনার ইলিম রাখেন না। এমনকি যিনি কুল-মাখলূক্বাতের মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও নাকি ইলমে গইব উনার ইলিম রাখেন না। নাউযুবিল্লাহ!
এ বিষয়ে আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের কি আক্বীদা? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
জাওয়াব (২য় অংশ):
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আলে ইমরান শরীফ উনার ১৭৯নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক করেন-
وَمَا كَانَ اللهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلٰكِنَّ اللهَ يَجْتَبِيْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَآءُ ۖ
অর্থ: মহান আল্লাহ পাক উনার দায়িত্ব এটা নয় যে, গইব বা অদৃশ্য বিষয় সম্পর্কে তোমাদের (সাধারণ লোকদের) অবহিত করবেন। তবে মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল আলাইহিমুস সালাম উনাদের মধ্যে যাকে ইচ্ছা ইলমে গইব হাদিয়া করেন।
উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় বিশ্বখ্যাত ও মশহূর তাফসীরগ্রন্থ “তাফসীরে জালালাইন শরীফে” উল্লেখ আছে যে-
وَلٰكِنَّ اللهَ يَـجْتَبِىْ وَيَـخْتَارُ مَنْ يَّشَاءُ فَـيَطَّلِعُ عَلٰى غَيْبِهٖ كَذَا اَطْلَعَ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلٰى حَالِ الْمُنَافِقِيْنَ
অর্থ : তবে মহান আল্লাহ পাক তিনি যাকে (নবী-রসূল হিসেবে) মনোনীত করেন, উনাকে ইলমে গইব হাদিয়া করেন। যেমন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুনাফিকদের অবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছিল।
হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ فِيْ بُـيُـوْتِكُمْ
অর্থ : তোমরা কি খেয়ে এসেছ আর কি ঘরে রেখে এসেছ তা সবই আমি (হযরত ঈসা আলাইহিস্ সালাম) বলে দিতে পারি। (পবিত্র সূরা আলে ইমরান: আয়াত শরীফ ৪৯)
হযরত ইয়া’কূব আলাইহিস সালাম উনার বক্তব্য:
قَالَ أَلَـمْ أَقُلْ لَّكُمْ إِنِّيْۤ أَعْلَمُ مِنَ اللهِ مَا لَا تَـعْلَمُوْنَ
অর্থ : আমি কি তোমাদেরকে বলিনি যে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে আমি এমন সব বিষয় জানি যা তোমরা জান না? অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জীবিত আছেন এবং তিনি উনার পিতা আলাইহিস সালাম উনার সাথে মিলিত হবেন। (পবিত্র সূরা ইউসুফ: আয়াত শরীফ ৯৬)
এ সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার সম্মানিত নবী ও রসূল হযরত ইয়া’কুব আলাইহিস সালাম উনার ইলমে গইব উনার বিষয়টি উল্লেখ রয়েছে।
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
حَتّٰىۤ إِذَا أَتَـوْا عَلٰى وَادِ النَّمْلِ قَالَتْ نَـمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُـوْدُهٗ وَهُمْ لَا يَشْعُرُوْنَ. فَـتَـبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلـِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْـعَمْتَ عَلَيَّ وَعَلٰى وَالِدَيَّ
অর্থ : যখন উনারা (হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার সৈন্যবাহিনী) পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছলেন তখন এক পিপীলিকা বললো, হে পিপীলিকা দল! তোমরা তোমাদের ঘরে প্রবেশ কর। অন্যথায় হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং উনার বাহিনীর অজান্তেই তোমাদেরকে পিষ্ট করে ফেলবেন। তার (পিপীলিকার) কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি হাসলেন এবং বললেন, হে আমার রব! আপনি আমাকে সামর্থ দান করুন যাতে আমি আপনার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতা-মাতা আলাইহিমাস সালাম উনাদেরকে হাদিয়া মুবারক করেছেন। (পবিত্র সূরা নমল : আয়াত শরীফ ১৮,১৯)
এ সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে রয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার সেই কথা তিন মাইল দূরবর্তী স্থান থেকে শুনেছিলেন যা উনার ইলমে গইবের অন্তর্ভুক্ত। (তাফসীরে জালালাইন, হাশিয়ায়ে শায়েখযাদাহ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব)
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুওয়াল+জাওয়াব
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০)
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (২)
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












