প্রসঙ্গ ট্রান্সজেন্ডার মতবাদ : মনের লিঙ্গের শেষ কোথায়? (২)
, ১৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯১ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
আসলে মনে তো কত কিছুই চাইতে পারে। “কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে গানের সুরে মেলে দিলেম এই ডানা, মনে মনে”, অর্থাৎ বাস্তবে কারো ডানা নেই, কিন্তু মনে সে মনে ডানা উড়িয়ে পাখির মত উড়তে পারে। তারমানে মনের কিন্তু কোন ধরা-বাধা সীমা নেই, সে যা ইচ্ছা তাই চিন্তা পারে। এখন আমরা যদি মনের লিঙ্গকে স্বীকৃতি দিতে চাই, তবে আসলে কতগুলো লিঙ্গ তৈরী হতে পারে সেটা চিন্তার বিষয়।
যারা মনের লিঙ্গকে স্বীকৃতি দেয়ার দাবী তুলেছে, তারাই বলছে, মনের লিঙ্গের কোন সীমা নেই। জেন্ডার উইকি নামক একটি ওয়েবসাইট এখন পর্যন্ত প্রায় ৬৫ এর মত মনের লিঙ্গ চিহ্নিত করতে পেরেছে। ‘মেডিসিন নেট ডট’ নামক একটি ওয়েবসাইট ৭২টি মনের লিঙ্গকে অন্তর্ভূক্ত করতে পেরেছে। এবং এই তালিকা সংখ্যা দ্রুত বাড়ছে।
অর্থাৎ মনের লিঙ্গ বলতে যারা শুধু ট্র্যান্সজেন্ডার মনে করছেন, এটা মোটেও শুদ্ধ নয়। ট্রান্সজেন্ডার হচ্ছে কিছু মনের লিঙ্গের সমষ্টিগত নাম, এর বাইরে আরো বহু মনের লিঙ্গ তালিকাভূক্ত হচ্ছে ও হয়েছে।
৩. মনের লিঙ্গকে বৈধকে করতে পাঠ্যবইয়ে শেখানো হচ্ছে, “প্রত্যেকের নিজের মত, অনুভূতি, পছন্দ-অপছন্দ প্রকাশ করার স্বাধীনতা আছে। ”
এখানে আসলে বুঝার বিষয় আছে। আমাদের সমাজ কতগুলো মৌলিক বিষয়ের উপর ভিত্তি করে দাড়িয়ে আছে। এর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে, জেন্ডার বা লিঙ্গ পরিচয়। সমাজে ছেলে-মেয়ে পরিচয়ের উপর ভিত্তি করে অনেক কিছুই হয়। যেমন- ছেলে-মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আছে। হাসপাতালে এমন অনেক চিকিৎসা স্থান আছে যেখানে মেয়ে ডাক্তাররা প্রবেশ করে, পুরুষ প্রবেশ নিষেধ। মেয়েদের জন্য ট্রেনের আলাদা বগি আছে। ছেলে-মেয়েদের জন্য আলাদা টয়লেট আছে। এখানে সবটাই নির্ধারিত হয় জেন্ডারের বৈজ্ঞানিক সংজ্ঞার উপর ভিত্তি করে লিঙ্গ পরিচয় দিয়ে। কিন্তু যখনই কেউ বিজ্ঞান বাদ দিয়ে কল্পনার লিঙ্গকে হিসেব করা শুরু করবে, তখন নানান সমস্যা তৈরী হবে। এবং আমাদের সমাজ কাঠামোতে সমস্যা হবে। এর কারণ হলো, বৈজ্ঞানিক জেন্ডার হচ্ছে নির্দ্দিষ্ট ও প্রমাণ সাপেক্ষ। অপরদিকে মনের লিঙ্গ নির্দ্দিষ্ট নয় এবং প্রমাণ সাপেক্ষও নয়। মানে কারো এখন মনে হচ্ছে সে মনে মনে ছেলে, কয়দিন পর তার নিজেকে মনে মনে মেয়েও মনে হওয়া শুরু হতে পারে। এমন আরো ৭০টা ধরনের লিঙ্গ পরিচয় তার মনের ভেতর উদ্ভব হতে পারে। আর তার মনের ভেতর কখন কোন লিঙ্গের উদ্ভব হচ্ছে, তার খবর রাখবে কে বলুন? সুতরাং নিজের মত বা চিন্তা বা পছন্দ উদয় হলেই হবে না, সেটা বাস্তবতার সাথে মিল থাকলেই কেবল সেটা প্রকাশযোগ্য হবে।
-এস হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












