সুওয়াল-জাওয়াব
প্রসঙ্গঃ ঘরের কাজে আহালের ভূমিকা
, ১৩ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৬ নভেম্বর, ২০২৪ খ্রি:, ৩১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল :
কোন কোন আহাল (স্বামী) ঘরে এসে এক গ্লাস পানিও ঢেলে খায় না। সব কাজ আহলিয়ারই করতে হয় বিধায় আহলিয়ার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে শরয়ী ফায়ছালা কি?
জাওয়াব:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের কাজ নিজে করেছেন আবার হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাও উনার খিদমত মুবারক উনার আঞ্জাম দিয়েছেন। তাই নিজের কাজ নিজে করাও সুন্নত আবার আহলিয়া করে দেওয়াও সুন্নত। অতএব প্রত্যেক আহাল ও আহলিয়ার উচিত অবস্থা বুঝে ও মিলে মিশে কাজ করা।
এ প্রসঙ্গ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنِ حضرت الأَسْوَدِ رحمة الله عليه قَالَ سَأَلْتُ حضرت صدِّيْقَةَ عليها السّلام مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي أَهْلِهِ؟ قَالَتْ كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ إِلَى الصَّلاَةِ.
অর্থ: হযরত আসওয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বা আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করলাম- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘরে কী কাজ করতেন? উত্তরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বা আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘরের সদস্যগণ উনাদের কাজে অংশ নিতেন। অতঃপর যখন নামাজের সময় উপস্থিত হতো তখন নামাযের জন্য বেরিয়ে যেতেন। (ইবনে মাজাহ শরীফ: হাদীছ শরীফ নং ১৯৭৭, তিরমিযী শরীফ হাদীছ শরীফ নং ৩৮৯৫, বুখারী শরীফ হাদীছ শরীফ নং ৬০৩৯। )
অনেক সময় আহলিয়ারা বাড়িতে সন্তান সন্ততি লালন পালন ও অন্যান্য কাজ অর্থাৎ সাংসারিক কাজ ইত্যাদিও মধ্যে ব্যস্ত থাকেন। ফলে অনেক সময় আহালের কাজগুলো করে দিতে পারে না। এ পরিস্থিতিতে আহাল নিজের কাজটা নিজে করে ফেলা সুন্নত।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
سَأَلَ رَجُلٌ حضرت صدِّيْقَةَ عليها السّلام أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ نَعَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْصِفُ نَعْلَهُ، وَيَخِيطُ ثَوْبَهُ، وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ.
অর্থ: এক লোক সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বা আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করলেন - নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘরে কি কাজ করতেন? উত্তরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বা আলাইহাস সালাম তিনি বলেন, “হ্যাঁ- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের কাপড় মুবারক নিজে সেলাই করতেন, না’লাইন (সেন্ডেল) মুবারক মেরামত করতেন এবং পুরুষরা ঘরে যা করে তিনিও তা করতেন”। (মুসনাদে আহমদ শরীফ: হাদীছ শরীফ নং ২৪৭৪৯, সহীহ ইবন হিব্বান শরীফ: হাদীছ শরীফ নং ৫৬৭৬-৫৬৭৭। )
আরো বর্ণিত আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বা আলাইহাস সালাম তিনি বলেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজ হাত মুবারকে উনার কাপড় মুবারক সেলাই করতেন, নিজের না’লাইন (সেন্ডেল) মুবারক মেরামত করতেন এবং সাংসারিক যাবতীয় কাজে অংশ গ্রহণ করতেন। (ফতহুল বারি)
তাই আহাল আহলিয়া উভয়ই উভয়ের অবস্থা বুঝে সাহায্য সহযোগিতা করা উচিত। আর এটাই হলো পবিত্র সুন্নত মুবারক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ মহিলাদের মুখমন্ডল বা চেহারা খোলা রাখা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ গান-বাজনা হারাম (২)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ গান-বাজনা হারাম (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ: তারাবীহ নামায আদায় ও সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়িল
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: তারাবীহ নামায আদায় ও সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়িল
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র রোযা সম্পর্কিত জরুরী সুওয়াল-জাওয়াব
২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ: তারাবীহ নামায আদায়ের শরয়ী তারতীব
১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: তারাবীহ নামায আদায়ের শরয়ী তারতীব
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: ছোয়াচে রোগ
০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: ছোয়াচে রোগ
২৭ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পবিত্র মি’রাজ শরীফের তারিখ নিয়ে মতভেদ (৩)
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পবিত্র মি’রাজ শরীফের তারিখ নিয়ে মতভেদ (২)
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












