প্রসঙ্গ: ‘ইন্টেনজিবল সাংস্কৃতিক ঐতিহ্য’ তালিকায় ইউনেস্কোর স্বীকৃতি পেল ‘ইফতার’, মুসলমানদের হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ!
, ২৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৯ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
ইউনেস্কোর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ইফতারকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতির জন্য যৌথভাবে আবেদন করে ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান। তাদের আবেদনের প্রেক্ষিতেই এই স্বীকৃতি দিলো সংস্থাটি।
ইউনেস্কো বলছে, ইফতার মুসলমানরা আরবী রমাদ্বান শরীফ মাসে সূর্যাস্তের পর সব নিয়ম সম্পন্ন করে পালন করে। যার মাধ্যমে সব বয়স ও লিঙ্গের মানুষ (যারা রোযা রাখে) ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসের সমাপ্তি করে।
সংস্থাটি আরও বলেছে, ইফতারের সময় মুসলিমরা পরিবার বা নিজ সম্প্রদায়ের সবাই একসঙ্গে মিলিত হয়। যার মাধ্যমে তাদের বন্ধন আরও শক্তিশালী হয়। এ সময় বিভিন্ন ধরনের ঐতিহ্যগত খাবার তৈরি করে একসঙ্গে ইফতার সম্পন্ন করেন। এই প্রক্রিয়া চলাকালীন, অভিভাবকেরা রোজার উপকারিতা এবং ইফতারের সামাজিক মূল্যবোধ ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করেন।
ইউনেস্কোর এই বিবৃতিতে অনেক মুসলমান উচ্ছাস প্রকাশ করেছেন। তাদের ধারণা, ইউনেস্কো এতোদিনে একটা ভালো কাজ করেছে। নাউযুবিল্লাহ। তাদের অনেকে তুরস্কসহ আবেদনকারী দেশগুলোকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু প্রকৃত দ্বীনি সমঝটা অন্যরকম। প্রসঙ্গত ইফতারীতে অংশ নেয়া রোযাদারদের প্রশংসা সম্মানিত ফেরেশতাদের কাছে করেন স্বয়ং খ¦লিক মালিক রব্বুল আলামীন। মহান আল্লাহপাক বলেন, হে ফিরিশতারা দেখো, তোমরা তো মানুষ সৃষ্টি করতে না করেছিলে, এই দেখো তারা আমার মুহব্বতে আমার জন্যে না খেয়ে আছে।
পবিত্র হাদীস শরীফ উনার মাঝে বর্র্ণিত রয়েছে, রোযাদারের দুটি ঈদ। একটি ইফতারী অপরটি ঈদুল ফিতর। অর্থাৎ সম্মানিত ইফতারকে ঈদ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সুতরাং এরূপ খোদায়ী স্বীকৃতি ও সম্মাননা এবং খুশির ঘোষণার পরও মুসলমানদের আলাদা স্বীকৃতির জন্যে বিশেষ করে ইহূদী সংঘের অংশ ইউনেস্কোর কাছে স্বীকৃতি পাওয়ার জন্যে অনুমতি মিনতী দরকার কেনো? তারা স্বীকৃতি দিলেই কি মর্যাদা বাড়ছে?- এটা হীনমন্যতা। মুসলমানদের এ হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ।
মুহম্মদ আলম মৃধা, ঢাকা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












