মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

প্রচলিত আইনী জটিলতা এড়াতে জমি-জমার ক্রয়-বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতার করণীয় (২)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, রাত ২:২০
প্রচলিত আইনী জটিলতা এড়াতে জমি-জমার ক্রয়-বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতার করণীয় (২)
কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য একজন ক্রেতা, বিক্রেতার কাছে থেকে নিম্নোক্ত কাগজপত্রের ফটোকপি চেয়ে নিতে পারেন:
- বিক্রেতা ক্রয়সূত্রে মালিক হলে সংশ্লিষ্ট জমির ক্রয় দলিল।
- বিক্রেতা যার নিকট থেকে জমিটি ক্রয় করেছেন, সেই ব্যাক্তির ক্রয় দলিল (অন্য কোনভাবে জমিটি প্রাপ্ত হলে তার দলিল) । এইরূপ ধারাবাহিকভাবে কমপক্ষে ২৫ বছরের বা সর্বশেষ চূড়ান্ত জরিপের পর থেকে যতবার বর্ণিত জমি হস্তান্তর হয়েছে।
- খতিয়ান বা পর্চা (রেকর্ড অব রাইট্‌স)।
- খাজনার রশিদ ও ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন রশিদ।
- গ্যাসবিল, পানিবিল, বিদ্যুৎবিল ইত্যাদি বিক্রেতার নামে পরিশোধ হচ্ছে কিনা (প্রয়োজনে)
- অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট দলিল, ডিক্রি, ডকুমেন্ট ইত্যাদি
- ভবন বা বিল্ডিং বা ফ্ল্যাট কেনার সময় সংশ্লিষ্ট দফতর থেকে নেয়া অনুমোদিত নক্সা দেখতে হবে এবং সেই অনুসারে ভবন বা ফ্ল্যাট তৈরি হয়েছে কিনা তা দেখতে হবে।
এবার প্রাপ্ত ডকুমেন্ট বা দলিলগুলো যথাযথ ফি প্রদানপূর্বক আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে বা জেলা পর্যায়ে ডিসির মহাফেজখানা থেকে বা সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশন থেকে ক্লার্কের মাধ্যমে যাচাই করা যায়। এক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার জন্য সর্বশেষ ২৫ বছরের জন্য সংশ্লিষ্ট জমিটির ক্রয়/বিক্রয় দলিলগুলো যাচাই করা উত্তম। এরূপ যাচাই এর মাধ্যমে জমিটির রেজিস্ট্রি সঠিক কিনা?, বর্তমান মালিক কে?, জমিটি কোথাও দায়বদ্ধ আছে কিনা?, অন্য কাউকে আমমোক্তারনামা (পাওয়ার অব এটর্নি) দেয়া আছে কিনা?, তা যাচাই করতে হবে। একইসঙ্গে জমিটির সঠিক পরিমাপ করে নিতে হবে, সংশ্লিষ্ট জমির বিষয়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে।

যদি বিক্রেতা ওয়ারিশসূত্রে জমিটির মালিক হয়ে থাকে তবে বিক্রেতার ফরায়েজ সার্টিফিকেট, বাটোয়ারা দলিল, পূর্বপুরুষদের মালিকানার ধারাবাহিকতা পরীক্ষা করে নিতে হবে। এই ধরনের জমি ক্রয়ের ক্ষেত্রে প্রিয়েমশন বা অগ্রক্রয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আইনানুযায়ী সকল অংশীদারকে নোটিশ প্রদান করতে হবে। কেউ আপত্তি জানালে সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমি ক্রয় করা উচিত নয়। এজমালি জমি ক্রয়ে সকল অংশীদারগণকে সাব কবলা দলিলে সাক্ষী রাখা অতীব জরুরী। তাহলে পরবর্তীতে কোন আপত্তি তোলার সুযোগ থাকবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে বিক্রেতা জমির যতটুকু অংশ বৈধভাবে বিক্রয় করতে সক্ষম, তার বেশী ক্রয় করা একদমই উচিত নয়।

বিক্রেতা যদি অন্য কোন সূত্রে জমিটির মালিক হয় যেমন- দান, নিলাম, ডিক্রিমূলে ইত্যাদি। তবে জমিটি বৈধভাবে তার দখলে আসার সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করা নেয়া উচিত।
এইসব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হবার পরপরই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটি ধাপ। তা হলো, সংশ্লিষ্ট জমিতে বিক্রেতার নিষ্কন্টক দখল কার্যকর আছে কিনা? কারণ কোন সম্পত্তির বা জমির প্রকৃত মালিকানা বলতে দলিল ও দখল দুই-ই বুঝায়। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ।
জমি ক্রয়ের সময় উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে পরীক্ষাপূর্বক নিশ্চত নিষ্কণ্টক জমি ক্রয় করা উচিত। অন্যথায়, ক্রেতাকে পোহাতে হয় নানামূখী ঝামেলা। পড়তে হয় ভিন্নধর্মী সমস্যায় এবং সৃষ্টি হয় নিত্য নতুন দেওয়ানী প্রকৃতির মামলা মোকদ্দমার।

নিম্নোক্ত ধরণের জমি ক্রয় করা একেবারেই উচিত নয়-
- খাস জমি বা অর্পিত সম্পত্তি।
- অধিগ্রহণকৃত জমি বা এরূপ সম্ভাবনাকৃত জমি।
- যাতায়াতের রাস্তা নেই এরূপ জমি।
- ইতোমধ্যে অন্যত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধকৃত জমি।
- বন্ধকী জমি।
- কোন আদালতে মামলাভুক্ত জমি।
- বিরোধপূর্ণ জমি।
-মুহম্মদ আতিকুজ্জামান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ২৬ মিনিট আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১ দিন আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৬ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬