প্যারেন্টিং : বাচ্চাকে অভাব শেখাবেন নাকি প্রাচুর্য? (২)
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৪ জুন, ২০২৪ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
এজন্য আসলে সন্তানের জন্য সম্পত্তি রেখে যাওয়ার থেকে বেশি প্রয়োজন, সে কিভাবে আয় করবে আর কিভাবে ব্যয় করবে তা শিখিয়ে যাওয়া। যাকে বলা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সে যদি আয় করার পদ্ধতি শিখে যায়, তবে তার অনেক সম্পত্তি না হলেও চলবে। আয়ের পদ্ধতি শেখা থাকায় প্রয়োজন অনুসারে সময়মত সে ইনকাম করে নিতে পারবে। পাশাপাশি সে অসৎ পথে আয় করার চেষ্টা করবে না। অন্যদিকে সন্তানকে আয়ের পাশাপাশি শেখাতে হবে, কিভাবে ব্যয় করতে হয়। এতে সন্তান অপচয় করবে না। খারাপ যায়গায় ব্যয় করা বাদ দিবে। আর একটা মানুষ যখন অপচয় না করে, তখন আসলে তার আয়ও খুব বেশি লাগে না। ফলে স্বল্প আয় করেও সে স্বাচ্ছন্দে চলতে পারবে। প্রয়োজন যত কম হবে, সে তত সুখি। অপ্রয়োজনীয় ব্যয়ের যোগান দিতে গিয়ে অনেক সময় মানুষ অনৈতিক আয়ের দিকে ঝুকে যায়, সেটাও তার জীবনে হবে না।
মূলতঃ নতুন প্রজন্মকে মানি ম্যানেজমেন্ট বা আয়-ব্যয়ের হিসেব না শেখানোতে আমাদের নিজের জীবনটাও চলে যায়, শুধু আয় আর ব্যয় করতে, আর সন্তানের জন্য সম্পদ জমাতে। কিন্তু জীবনটা শুধু আয়-ব্যয় আর জমানোর মধ্যে সীমাবদ্ধ নয়। মহান আল্লাহ পাক আমাদের শুধু আয় আর ব্যয় আর জমানোর জন্য সৃষ্টি করেননি। একজন মানুষ হিসেবে আপনার জীবনে দ্বীন-ইসলাম চর্চার প্রয়োজন। পরকালের জন্য আমল করার প্রয়োজন। আপনি যদি আয়-ব্যয়ের দিকে বেশি ব্যস্ত হয়ে যান, সন্তানের জন্য অঢেল সম্পত্তি রাখার জন্য অতি ব্যস্ত হয়ে যান, তবে পরকালের জন্য আমল করবেন কখন?
আবার একজন মুসলিম হিসেবে মুসলিম উম্মাহর প্রতি আপনার দায়িত্ব কর্তব্য আছে। সারা বিশ্বজুড়ে মুসলমানরা নির্যাতিত। কাফিররা মুসলমানদের শারীরিক নির্যাতন যেমন করছে, তেমনি ঈমানী নির্যাতন করে মুসলমানদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এ কঠিন সময় উত্তরণ করে কিভাবে পুনরায় মুসলমানদের স্বর্ণযুগ ফিরিয়ে আনা যায়, সেই জন্যও আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি শুধু নিজের আয়-ব্যয় কিংবা সন্তানের জন্য অঢেল সম্পত্তি রেখে যাওয়ার জন্য সবটুকু সময় শেষ করে ফেলেন, তবে মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করবেন কখন ?
ভুলে গেলে চলবে না, প্রত্যেক মানুষের সময় সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে সকলের হক্ব আদায় করতে হবে। আল্লাহ পাক উনার হক যেমন আদায় করতে হবে, মুসলিম উম্মাহের হক আদায় করতে হবে, তেমনি পরিবার-পরিজনের হকও আদায় করতে হবে। কিন্তু সবটাই সম্ভব হবে, যখন সুন্দর পদ্ধতি অনুসরণে আপনি কাজগুলো করতে পারবেন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সহিহ সমঝ দান করুন। আমিন!
-মুহম্মদ মহিউদ্দিন রাহাত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












