পোলাও চালের সুবাস ছড়ায় গন্ধগোকুল!
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
সিভেট, এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা কিংবা গাছ খাটাশ, একাধিক নামে পরিচিত প্রাণী গন্ধগোকুল। ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ-পশ্চিম এশিয়া, চীনের দক্ষিণ অঞ্চলসহ বাংলাদেশের সিলেটে বনাঞ্চলেও দেখা মিলে বর্তমান সময়ের অরক্ষিত হিসেবে বিবেচিত প্রাণীটির।
গন্ধগোকুল যেদিক দিয়ে যায় সে দিক দিয়ে পোলাওয়ে ব্যবহৃত কালিজিরা, চিনিগুঁড়া চালের মত কিছুটা গন্ধ বের হতে থাকে। এর ঘ্রাণগন্থি থেকে এই গন্ধ নিঃসরিত হয় বলে এর নাম গন্ধগোকুল। অর্থাৎ পোলাওয়ের চালের মতো সুবাস ছড়ায় বিধায় এর অধিক পরিচিত নাম গন্ধগোকুল। এরা মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী। সর্বভুক ও নিশাচর। বাদামি বা ধূসর বর্ণের প্রাণীটির শরীর বিড়ালের মতো হলেও লেজ লম্বা ও মুখ দেখতে বেজির মতো। শরীরজুড়ে বিভিন্ন রঙের সারি ও কালো ছোপ ছোপ দাগ।
বিশ্বে ৬৬টি প্রজাতির গন্ধগোকুলের সন্ধান পাওয়া গেছে। গোশতাশী প্রাণী গন্ধগোকুল সাধারণত রাতের বেলা ইঁদুর, ছোট পাখি, টিকটিকি, ছোট সাপ, ব্যাঙ শিকার করে থাকে। তবে এদের পছন্দের তালিকায় আছে তালের রস।
গন্ধগোকুল দ্বারা মূল্যবান বিভিন্ন সুগন্ধী ও কফি তৈরি করা হয়। এদের গ্রন্থি থেকে পিচ্ছিল কস্তুরিমৃগ নিঃসৃত পদার্থ থেকে একধরনের তেল পাওয়া যায় যা থেকে মূল্যবান সুগন্ধি তৈরি করা হয়। শুধু তাই নয়, কাফির বিশ্বের কাছে সবচেয়ে দামি কফি তৈরি হয় গন্ধগোকুলের মল থেকে।
ইংল্যান্ডে প্রতি কাপ কফির মূল্য ৫০ ব্রিটিশ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৮৬২ টাকা। বিভিন্ন দেশে আবার চুলকানির চিকিৎসায় গন্ধগোকুলের তেল ব্যবহার করা হতো।
পরবর্তীতে চিকিৎসায় কোনো উপকার না পাওয়ায় এর তেল ব্যবহার বন্ধ হয়। বন্য পরিবেশ নষ্ট হওয়ার ফলে দিন দিন হ্রাস পাচ্ছে গন্ধগোকুলের সংখ্যা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












