পৃথিবী ও চাঁদের কক্ষপথের মধ্য দিয়ে ‘সিটি কিলার’ গ্রহাণু
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
যেহেতু গ্রহাণুর নামের পাশেই ‘কিলার’ শব্দটি রয়েছে, যে কেউ এর নাম শুনলে চমকে যেতে পারেন। কিন্তু চিন্তা করবেন না, এটি পৃথিবীর পাশ দিয়ে গেলেও আমাদের গ্রহের কোনো ক্ষতি করবে না।
‘২০২৩ ডিজেড২’ নামের গ্রহাণুটি গতকাল শনিবার পৃথিবী ও চাঁদের কক্ষপথের মধ্য দিয়ে যায়। তখন পৃথিবী থেকে গ্রহাণুর দূরত্ব হবে ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। অন্যদিকে, চাঁদ থেকে এই গ্রহাণুর দূরত্ব হবে ১ লাখ ৭০ হাজার কিলোমিটার। গ্রহাণুর আকার মাত্র ১৩১ থেকে ৩২৮ ফুট।
যদিও বায়ুম-লে এই আকারের অসংখ্য গ্রহাণু রয়েছে, তবে এটি আলাদাভাবে আলোচনা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড মোইসি জানিয়েছে, এই গ্রহাণুটির বিশেষত্ব হলো, এটি অনেক বিরল। এই আকারের একটি বস্তুর পক্ষে পৃথিবীর এতো কাছে দিয়ে যাওয়া অস্বাভাবিক। এটি প্রতি দশ বছরে একবার হয়।
পৃথিবীর কাছাকাছি আসার পর বিজ্ঞানীরা এই গ্রহাণুটির আকার ও বৈশিষ্ট্য নিয়ে আরও গবেষণা করতে সক্ষম হবেন। জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড মোইসি জানিয়েছে, গ্রহাণুর নামের সঙ্গে ‘সিটি কিলার’ শব্দটি যুক্ত করা হয়েছে দুটি গ্রহাণুর উপর ভিত্তি করে, যা পৃথিবীকে প্রভাবিত করেছিল।
১৯০৮ সালে তুংসা ঘটনার সময় একটি গ্রহাণু পৃথিবীতে একটি শকওয়েভ পাঠিয়েছিল। ফলে সাইবেরিয়ার ২ হাজার কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে যায়। এছাড়াও, প্রায় ৫০ হাজার বছর আগে একটি লোহার গ্রহাণু বর্তমান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ১.২ কিমি প্রশস্ত এলাকায় ১৮০ কিলোমিটার গভীর খাদ তৈরি করেছিল।
মইসি আরও জানিয়েছেন, যখন একটি মহাকাশের কোনো বস্তু পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং মাটিতে জোরে আঘাত করে এবং যদি ঘটনাটি জনবসতিহীন এলাকায় ঘটে, তখন চিন্তার কিছু নেই। কিন্তু যদি তা কোনো শহরে আঘাত করে তবে সেই শহর ধ্বংস হয়ে যাবে।
যার কারণে শহর থেকে লোকজনকে সরিয়ে নিতে হবে। কারণ, এই আকারের গ্রহাণুগুলো একটি শহরকে ধ্বংস করতে পারে, তাই তাদের বলা হয়, শহর হত্যাকারী বা ‘সিটি কিলার’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












