পৃথিবীর সবচেয়ে বড় বন্দী কুমির!
, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ক্যাসিয়াসের বয়স আনুমানিক ১২০ বছর। না হলেও শতবর্ষী। ২০১১ সালে তার দৈর্ঘ্য ছিল ১৮ ফুট (৫.৪৮ মিটার)। তারপর আর এর তত্ত্বাবধায়কেরা কুমিরটির দৈর্ঘ্য মাপেনি। অর্থাৎ, তারপর আরও বড় হওয়ার সম্ভাবনা আছে কুমিরটির। এ তথ্য পাওয়া গেছে ‘লাইভ সায়েন্সে’র এক প্রতিবেদনে।
তারা জানায় ‘এটি খুব সম্ভব যে ক্যাসিয়াস ২০১১ সালের পর আরও বড় হয়েছে, তবে আমরা তাকে পুনরায় পরিমাপ করার চেষ্টা করিনি।’ ‘বড় কুমিরের বৃদ্ধির হার সম্পর্কে জানার জন্য কিংবা রেকর্ডটিকে কেউ চ্যালেঞ্জ করলে অদূর ভবিষ্যতে এটি করার চেষ্টা করতে পারি।’
সল্ট ওয়াটার ক্রোকোডাইল বা লোনা পানির কুমির ২৩ ফুট (৭ মিটার) পর্যন্ত লম্বা হতে পারে। বন্দী কুমিরদের মধ্যে আগের রেকর্ডধারী ছিল ফিলিপাইনের একটি ইকো পার্ক ও ওয়াইল্ডলাইফ রিজার্ভেশন সেন্টারে থাকা ৫০ বছর বয়স্ক ললোং। ওটার দৈর্ঘ্য ছিল ২০ ফুট (৬.১৭ মিটার)। ২০১২ সালে ধরা পড়ার পর ক্যাসিয়াসের থেকে রেকর্ডটি নিজের করে নেয় সে। কিন্তু কুমিরটি এক বছর পরেই অসুস্থ হয়ে মারা যায়।
‘কুমিরের দৈর্ঘ্য পাঁচ মিটার (১৬.৪ ফুট) ছাড়িয়ে যাওয়ার পর এদের বৃদ্ধির গতি কমে আসে। এ সময় বছরে মোটে ১ সেন্টিমিটারের (০.৪ ইঞ্চি) মতো বাড়ে কুমিরেরা। কখনো কখনো কুমিরদের বৃদ্ধি থেমেও যায়।’
অবশ্য বন্য অবস্থায় পাওয়া আঘাতের কারণে ক্যাসিয়াসের দৈর্ঘ্য কয়েক ইঞ্চি কমে থাকতে পারে। ১৯৮৪ সালে যখন গবেষকেরা তাকে বন্দী করে, তখন বিশালাকার কুমিরটি এলাকার দখল নিয়ে অন্য কুমিরদের সঙ্গে লড়াই করছিল। এ সময় নৌকার ইঞ্জিনে আক্রমণ করায়, তার নাক ও লেজের কিছু অংশ হারায় সে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সূত্রে জানা যায়, এই অনুপস্থিত শরীরের অংশগুলি ২০১১ সালের পরিমাপে হিসেবে আনা হয়নি। না হলে তার দৈর্ঘ্যে ৬ থেকে ১০ ইঞ্চি (১৫ থেকে ২৫ সেন্টিমিটার) যোগ হতো।
জন্মের পর থেকে মেরিনল্যান্ড পার্কে বাস করছে এমন কুমিরদের আকারের সঙ্গে তুলনা করে ক্যাসিয়াসের তত্ত্বাবধায়কেরা অনুমান করে যে বিশাল কুমিরটির জন্ম ১৯০৩ সালে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












