পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সেতু
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
ট্রিফট ব্রিজ, সুইজারল্যান্ড:
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর মধ্যে ট্রিফট ব্রিজ অন্যতম। এই সেতুর উচ্চতা প্রায় ১০০ মিটার ও দৈর্ঘ্য ১৭০ মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় নির্মিত এই ব্রিজ থেকে হিমবাহকে খুব কাছ থেকে দেখা যায়। এটি বিশ্বের দীর্ঘতম তারের ঝুলন্ত সেতুগুলোর মধ্যে একটি। অনেকে এই পর্বত গিরিপথে সেতুটি পার হতে যায় ও ব্রিজ পার হওয়ার দুঃসাহসি দেখান।
ক্যারিক-এ-রেড রোপ ব্রিজ, ইউকে:
ক্যারিক-এ-রেড রোপ ব্রিজ উত্তর আয়ারল্যান্ডে নির্মিত একটি বিখ্যাত ঝুলন্ত সেতু। এই সেতু ২০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার উপরে। এই সেতু দেখতে সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক ভিড় করেন।
সেতুটি ন্যাশনাল ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। ২০০৯ সালে এই সেতু দেখতে আসা পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ৪৭ হাজার। ২০১৬ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৪৪ হাজারে। আপনি বছরের যে কোনো সময় ফি ছাড়াই এই ব্রিজ পার হতে পারবেন।
হোসাইনি ঝুলন্ত ব্রিজ, পাকিস্তান:
হোসাইনি ঝুলন্ত সেতুকেও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবেও বিবেচনা করা হয়। এই সেতু পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে দুই হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত।
এই অসম্পূর্ণ সেতুটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর অন্তর্ভুক্ত। হুনজা নদীর দুই পাড়ের গ্রামের বাসিন্দারা এই সেতু নির্মাণ করেছেন নিজ উদ্যোগে। সেতুটি দুই পাড়ের গ্রামের বাসিন্দাদের যোগাযোগের কাজ করে। এই ঝুলন্ত সেতু দুর্বলচিত্তের মানুষের জন্য মোটেই প্রযোজ্য নয়।
সিদু নদীর সেতু, চীন:
ইস্পাত দিয়ে নির্মিত এই সেতু বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর খেতাব অর্জন করেছে। সেতুটি সাংহাইকে চংকিংয়ের সঙ্গে সংযুক্ত করেছে। জাপনলে অবাক হবেন, সেতুটি ৪৩ মিলিয়ন টনেরও বেশি ওজন তুলতে পারে।
নির্মাণে সাসপেনশন তারগুলো তৈরি করতে শ্রমিকদের একটি রকেট ব্যবহার করতে হয়েছিল। সেতুটি ১০০ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত হয়েছে। এটি বিশ্বের সব ধরনের সেতুর মধ্যে সবচেয়ে শক্তিশালী।
ল্যাংকাউই স্কাই ব্রিজ, মালয়েশিয়া:
২০০৪ সালে সমাপ্ত হয় ল্যাংকাউই স্কাই ব্রিজ। এটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এটি ১২৫ মিটার বাঁকানো কেবল-স্টেয়েড ব্রিজ, যা ৬৬০ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে।
এই সেতুতে পৌঁছাতে একটি ক্যাবল কার নিতে হবে, যেখানে স্কাইগ্লাইড নামের একটি লিফট পর্যটকদের সেতুতে নিয়ে যায়। যদিও সেতুটি অতীতে বেশ কয়েকবার রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হয়েছিল। তবে এটি এখন স্থানীয়দের জন্য উন্মুক্ত।
রয়্যাল জর্জ ব্রিজ, ইউএসএ:
সেতুটি আরকানসাস নদীর উপর ৯৫৫ ফুট উচ্চতায় অবস্থিত। এটি ১৯২৯ সালে নির্মিত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঝুলন্ত সেতু। পর্যটকদের জন্য খুবই বিপজ্জনক এই ব্রিজ। পার হওয়ার জন্য এই সেতুতে উঠে নিচের দিকে তাকালেই বিপদ।
ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ, কানাডা:
ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ কানাডায় ১৮৮৯ সালে নির্মিত হয়। সেতুটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে একটি।
নদী পার হওয়ার জন্য এই ব্রিজ নির্মিত হয়েছিল। ক্যাপিলানো সাসপেনশন ব্রিজটি ৪৬০ ফুট লম্বা ও এর উচ্চতা ২৩০ ফুট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












