পৃথিবীর সবচেয়ে নির্জন রাস্তা কোনটি?
, ২৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাদিস ১৩৯১ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
ডালটন হাইওয়ে, পৃথিবীর নির্জনতম রাস্তা। একে স্থানীয়ভাবে হউল রোড ও বলা হয়। ৪১৪ মাইল বা ৬৬৬ কিলোমিটার লম্বা এই হাইওয়ে শুরু হয়েছে ফেয়ারব্যাংকের উত্তরের ইলিয়ট হাইওয়ে থেকে আর্কটিক সাগরের তীরবর্তী ডেডহর্স পর্যন্ত। এই হাইওয়েকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নির্জন রাস্তা।
নির্জনই বটে! দীর্ঘ এই পথচলায় আপনি পাবেন সবে মাত্র তিনটি ছোট শহর। ১৭৫ মাইল পর কোল্ডফুট শহর, ১৮৮ মাইল পর ওয়াইজম্যান এবং সর্বশেষ ৪১৪ মাইল অর্থাৎ পথের শেষপ্রান্তে ডেডহর্স শহর।
১৯৪৭ সালে ট্রান্স-আলাস্কান পাইপলাইনের সাপ্লাই রুট হিসেবে তৈরী করা হয় এই হাইওয়েটি। ডালটন হাইওয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৭৩৯ ফুট উঁচু অ্যাটিগুন পাস। সেখানে বিশেষ সাবধানতার সাথে গাড়ি চালাতে হয়।
আর্কটিক আবহাওয়া ও রাস্তায় সৃষ্ট কিছু খানা-খন্দের জন্য বর্তমানে যদিও এই রাস্তা আরও বিপদজনক হয়ে উঠেছে। এই হাইওয়েটি মূলত তৈরি করা হয় ভারি ট্রাক চলাচলের জন্য। ট্রাকের গতি এবং ভারী চাকার জন্য রাস্তায় ধূলা ও ক্ষুদ্র পাথর, মাটি চারপাশে ছিটকে পরে। তাই এর ফলে কখনো কখনো দৃষ্টিসীমা হ্রাস পায়। তাই অন্যান্য ছোট গাড়ি, মোটর বাইক বা প্রাইভেট কার চালানোদের জন্য কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হয়।
পৃথিবীর সবচেয়ে নির্জন রাস্তায় যাত্রা করলে বেশ পরিকল্পিত প্রস্তুতি নিতে হয়। কারণ এই হাইওয়ের পাশে হোটেল, রেঁস্তোরা কিছুই নেই। তাই প্রয়োজনীয় খাবার, ওষুধসহ সবকিছুই নিজের সাথে বহন করতে হয়। এই পুরো হাইওয়ের এ-মাথা থেকে ও-মাথা যেতে আনুমানিক সময় লাগে ১২ থেকে ১৫ ঘন্টা। জুন থেকে জুলাই ট্রাভেলারদের জন্য উপযুক্ত সময়। তবে মোটরবাইক বা হালকা যানবাহন নিয়ে যাওয়া একরকম নিষিদ্ধ। কারণ, গাড়ির যেকোন সমস্যা হলে মেরামত করার কোন সুবিধাই চালক পাবে না দীর্ঘ এই যাত্রায়। এই রাস্তায় শুধু তিনটি স্থানে পেট্রোল নেয়ার স্টেশন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












