পৃথিবীর সবচেয়ে জনবহুল আবাসন!
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৭ জুন, ২০২৩ খ্রি:, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
সুবিশাল ওই ইমারতের বারান্দাগুলোতে ঝোলে জামাকাপড়, ছোট গাছের টব ইত্যাদি। সেই ছবি ইতোমধ্যেই সমাজমাধ্যমে ঝড় তুলেছে।
দাবি করা হচ্ছে, এই বাসভবনে একসঙ্গে ৩০ হাজার মানুষ বসবাস করে। এটাও দাবি করা হয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে জনবহুল বাসভবন।
এই ইমারতের নাম ‘হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল।’ ইমারতটি রয়েছে চীনের হ্যাংঝো শহরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর এই দাবি সত্যি কি না তা খুঁজে বের করার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই আবাসনের ছবি প্রকাশ করে দাবি করা হয়েছে, হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল হলো বিশ্বের বৃহত্তম আবাসিক ভবন, যেখানে ৩০ হাজার মানুষের বাস।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে হ্যাংঝোয় আবাসনের পরিবর্তে একটি বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা হয়েছিল।
তবে পরবর্তীকালে নির্মাতাদের সিদ্ধান্তে বদল আসে। হোটেলের পরিবর্তে একটি বাসভবনে পরিণত করা হয় পুরো ইমারতকে।
হোটেলের বদলে বাসভবন তৈরির পরিকল্পনার পর ওই ইমারতের অভ্যন্তরীণ নকশাও বদলে ফেলা হয়। ছোট ছোট অসংখ্য কক্ষ তৈরি হয় আবাসনের প্রতিটি তলায়।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই বাসভবনে বাস করেন চীনের ‘হ্যাং পিয়াও’রা। চীনের তরুণ পেশাদার, সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা এবং প্রভাবশালীদের হ্যাং পিয়াও বলা হয়।
চীনের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, এই আবাসনে ১০ হাজার থেকে ৩০ হাজার বাসিন্দা বসবাস করে। হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল আবাসনটি হ্যাংঝোর কিয়ানজিয়াং শহরে।
আবাসনটি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলেও এবং বিলাসবহুল হলেও অতিরিক্ত লোক বসবাসের জন্য আবাসিকেরা গোপনীয়তার অভাববোধ করে।
এই আবাসনের আবাসিকদের মধ্যে প্রায়ই গোলমাল বাধে বিভিন্ন কারণে।
চীনের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই আবাসনে ১০ থেকে ২০ হাজার মানুষের বাস হলেও ওই সংখ্যা কোনোভাবেই ৩০ হাজার নয়। তা ছাড়া এই আবাসনে যে সত্যিই ৩০ হাজার লোক বাস করে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণও নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












