পৃথিবীর গভীরে লুকিয়ে ‘অতিকায় মহাদেশ’, নতুন রহস্য উন্মোচন
, ০২রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ০২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এটি সমানভাবে মিশ্রিত কঠিন পদার্থের স্তর। কিন্তু সাম্প্রতিক গবেষণায় ম্যান্টলে বিশাল অসম্পৃক্ত অঞ্চল আবিষ্কৃত হয়েছে, যা এক ধরনের ‘সুপারকন্টিনেন্ট’-এর মতো আচরণ করছে।
এই সুপার কন্টিনেন্টগুলোর একটি আফ্রিকার নিচে এবং অপরটি প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত। ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণের নতুন পদ্ধতির মাধ্যমে গবেষকরা এই অঞ্চলগুলোর নতুন তথ্য আবিষ্কার করেছে।
তাদের মতে, ওই দুটি অঞ্চল পৃথিবীর অভ্যন্তরে সম্ভবত নোঙরের মতো কাজ করছে এবং এদের বয়স আগের ধারণার চেয়েও বেশি।
গতকাল জুমুয়াবার সিএনএন জানিয়েছে, প্রায় ৫০ বছর আগে ভূমিকম্প থেকে উৎপন্ন কম্পন তরঙ্গ বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীরা ম্যান্টলের এই গোপন অঞ্চলগুলো শনাক্ত করেছিলো। ভূমিকম্পের তরঙ্গ যখন ম্যান্টলের অস্বাভাবিক গঠনগুলোর সঙ্গে গিয়ে ধাক্কা খায়, তখন তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়। এভাবেই এই অঞ্চলগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায়।
নতুন গবেষণায় দেখা গেছে, এই সুপার কন্টিনেন্টগুলোর পরিধি প্রায় ২০ শতাংশ পর্যন্ত ম্যান্টল-কোর সীমান্ত জুড়ে বিস্তৃত। কিছু স্থানে এদের উচ্চতা প্রায় ৯৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এত দিন এগুলো সম্পর্কে সামান্যই জানা গিয়েছিল। তবে নতুন গবেষণায় ইঙ্গিত মিলছে, এগুলো পৃথিবীর প্লেট টেকটোনিকস এবং ভূ-অভ্যন্তরীণ প্রবাহকে প্রভাবিত করতে পারে।
এই আবিষ্কার ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ বুঝতে সহায়তা করবে বলে গবেষকরা মনে করছে। আরও গবেষণার মাধ্যমে এই সুপার কন্টিনেন্টগুলো কীভাবে পৃথিবীর অভ্যন্তরীণ প্রবাহকে প্রভাবিত করে, তা আরও স্পষ্ট হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিদিন ১ কিমি হাঁটলে এক মাসে ওজন কি কমবে?
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৪ বছর পর মহাকাশ থেকে পৃথিবীর নতুন ছবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বজ্রপাতের সময় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়?
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক ব্যক্তির কিডনিতে ২০৬ পাথর
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাসপাতালের বিছানার চাদর সাদা থাকে কেন?
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিষ্টি কুমড়াতেই মিলবে ‘মরণব্যাধি’ থেকে মুক্তি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো তরমুজ চেনার ৭ পদ্ধতি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে পাঁচ সমুদ্রপথের ওপর নির্ভরশীল বিশ্বের বাণিজ্য
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজীপুরে চীনা চাষির খেতে ১ ফুট লম্বা মরিচ!
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেহেতু ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে, নিম্ন বর্ণিত মামলায় অভিযুক্ত ব্যক্তিগণ গ্রেফতার এড়ানোর জন্য পলাতক রয়েছেন। সেহেতু উক্ত অভিযুক্ত ব্যক্তিগণকে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে অত্র ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। অন্যথায় তাদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদের পথে অর্ধেক পথ পাড়ি, মহাকাশ থেকে পৃথিবীর ছবি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরমে ডিহাইড্রেশন দূর করতে আখের রসই যথেষ্ট
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












