পৃথিবীর কাছে আসছে ‘দ্বিতীয় চাঁদ’, দাবি করেছে বিজ্ঞানীরা
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ রবি , ১৩৯২ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
স্পেনের মাদ্রিদের গবেষকেরা প্রকাশিত এক নিবন্ধে এই দাবি করেছে। নিবন্ধে বলা হয়েছে, যে চাঁদটি দেখা যাবে সেটি মূলত একটি গ্রহাণু। আকারে আমাদের শহরের লোকাল বাসের মতো এই গ্রহাণুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে আমাদের খুব কাছে চলে আসবে এবং ‘ছোট চাঁদ’ হিসেবে আবির্ভূত হবে।
বিজ্ঞানীরা জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীর কক্ষপথে থাকবে এবং এরপর এটি তার আগের জায়গায় চলে যাবে। এ বিষয়ে মাদ্রিদের এক অধ্যাপক বলেছে, ‘যে বস্তুটি (গ্রহাণুটি) আমাদের পরিদর্শন করতে যাচ্ছে, তা অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত। মহাকাশ শিলা দ্বারা তৈরি এই গ্রহাণু বলয়টি পৃথিবীর মতো একটি কক্ষপথ অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করে।’
সে জানিয়েছে, অর্জুন বলয়ের কিছু গ্রহাণু পৃথিবীর তুলনামূলকভাবে কাছাকাছি আসতে পারে, যা প্রায় ২৮ লাখ কিলোমিটার বা ৪৫ লাখ কিলোমিটার দূরে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এই অবস্থায় এই বলয়ের কোনো গ্রহাণুর গতি যদি ঘণ্টায় ২ হাজার ২০০ কিলোমিটার হয় বা ৩ হাজার ৫৪০ কিলোমিটার হয়, তাহলে সেগুলো পৃথিবী দ্বারা আরও দৃঢ়ভাবে আকৃষ্ট হয়।
সেই অধ্যাপক আরো বলেছে, ‘এই শর্তগুলো বজায় থাকলে গ্রহাণুটি পৃথিবীর জন্য একটি ক্ষণস্থায়ী চাঁদে পরিণত হতে পারে।’ স্পেনের গবেষকরা বলেছে, এই চাঁদ আগামী সপ্তাহ থেকে দেখা যাওয়া শুরু হবে এবং প্রায় দুই মাস স্থায়ী হবে। তবে এটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ-চাঁদ যেমনটা অনুসরণ করে-অনুসরণ করবে না।
এর আগে, গত ৭ আগস্ট নাসার টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (অ্যাটলাস) প্রকল্পের বিজ্ঞানীরা এই গ্রহাণুটিকে প্রথমবার দেখতে পায়। এই গ্রহাণুটির দৈর্ঘ্য ১০ মিটার। তারা জানিয়েছে, সাধারণ টেলিস্কোপ ও দুরবিন দিয়ে এটি খুব ছোট এবং আবছাভাবে দেখা যাবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের যেসব টেলিস্কোপ ব্যবহার করে তা দিয়ে বেশ দারুণভাবে এই গ্রহাণুটি দেখা যাবে।
বিজ্ঞানীরা জানিয়েছে, ২০৫৫ সালে এই গ্রহাণুটি আবারও ‘দ্বিতীয় চাঁদ’ হিসেবে পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে। উল্লেখ্য, পৃথিবীতে দ্বিতীয় চাঁদের ঘটনা এই প্রথম নয়। এর আগেও ১৯৮১ এবং ২০২২ সালে পৃথিবীর কক্ষপথে দ্বিতীয় চাঁদের দেখা পাওয়া গিয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












