পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২২ মে, ২০২৪ খ্রি:, ০৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী মনে করছে, তারা সম্ভবত গিজা কমপ্লেক্সসহ ৩১টি পিরামিড কিভাবে তৈরি হয়েছিল, সেই রহস্যের সমাধান করেছে। চার হাজার বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছিল এগুলো। গবেষকদলটি স্যাটেলাইট চিত্রসহ নানা তথ্য বিশ্লেষণ করে দেখতে পেয়েছে, খুব সম্ভবত পিরামিডগুলোর পাশেই ছিল নীলনদের প্রাচীন শাখা, যা এখন লুপ্ত। সেই নদী ধরেই অনেক দূর থেকে নৌকায় করে বড় বড় পাথর বয়ে আনা হয়েছিল।
ধু ধু সমতল মরুভূমির মধ্যে কোথা থেকে এত বড় পাথর এলো কিংবা দূর থেকে আনা হয়ে থাকলে তা কিভাবে সম্ভব হলো সে প্রশ্নের জবাব অনেক দিন ধরেই মিলছিল না। গবেষকরা বলছে, নীলনদের সেই শাখা বহু আগেই শুকিয়ে গেছে। তার ওপর এখন মরুভূমির বালিরাশি আর কৃষিজমি।
প্রতœতাত্ত্বিকরা অবশ্য বহু বছর ধরেই ধারণা করছিলো, প্রাচীন মিশরীয়রা নিশ্চয়ই পিরামিড নির্মাণের জন্য প্রয়োজনীয় পাথরখ- পরিবহনের জন্য কাছের কোনো নৌপথ ব্যবহার করেছিল।
গবেষণার অন্যতম লেখক অধ্যাপক ঈমানের মতে, এত দিন পর্যন্ত ওই সম্ভাব্য বিশাল নৌপথের অবস্থান, আকার বা পিরামিডের সঙ্গে নৈকট্য সম্পর্কে কেউই নিশ্চিত ছিলো না। গবেষকদের দলটি রাডার উপগ্রহ চিত্র, ঐতিহাসিক মানচিত্র, ভূতাত্ত্বিক জরিপ এবং পলিমাটির নমুনা বিশ্লেষণ করে নদীটির হারিয়ে যাওয়া শাখার মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছে। তারা মনে করছে কয়েক হাজার বছর আগে প্রচ- খরা ও বালির ঝড়ের কারণে নদীটি ক্রমে হারিয়ে যায়।
গবেষকদলটি দেখছে, নদীর হারানো শাখাটি প্রায় ৬৪ কিমি দীর্ঘ এবং ২০০ থেকে ৭০০ মিটার প্রশস্ত। এর নাম দেওয়া হয়েছে ‘আহরামত’ যা পিরামিডের আরবী প্রতিশব্দ।
শুকিয়ে হারিয়ে যাওয়া নদী খাতটির অবস্থান ৪৭০০ থেকে ৩৭০০ বছর আগে নির্মিত ৩১টি পিরামিডের সীমানায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












