পিতা-মাতা উনাদের প্রতি সন্তানের কর্তব্য
মহান আল্লাহ পাক তিনি উনার পবিত্র কালাম পাক উনার পবিত্র সূরা বনী ইসরাইল শরীফ উনার ২৩ নম্বর পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমাদের রব তায়ালা তিনি আদেশ মুবারক দিয়েছেন যে, তোমরা মহান আল্লাহ পাক উনার ব্যতীত কারো ইবাদত করো না। তোমাদের দায়িত্ব পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করা। তাদের একজন অথবা দু’জন বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে পৌঁছলে উনাদের প্রতি কোনো কাজে ‘উফ’ বলো না। উনাদের সাথে নরমভাবে দয়ার সাথে, ইহসানের সহিত কথা বলো সম্মান সূচকভাবে।
এখন আমরা এই পবিত্র আয়াত শরীফ দ্বারা বুঝতে পারলাম যে, পিতা-মাতা উনাদের মর্যাদা কত, যে মহান আল্লাহ পাক তিনি স্বয়ং এ পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের উচিত উনাদের সাথে খারাপ ব্যবহার না করা।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “একবার একজন ব্যক্তি মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা মুবারক করলেন, আমার নিকট সর্বাধিক হক্বদার কে? তিনি বললেন- তোমার মাতা। অতঃপর কে? তিনি বললেন- তোমার মাতা। অতঃপর কে? তিনি বললেন- তোমার মাতা। তিনি আবারও জিজ্ঞাসা করলেন- অতঃপর কে? তিনি বললেন- তোমার পিতা; অতঃপর তোমার আত্মীয়-স্বজন। ”
সুতরাং এ পবিত্র আয়াত শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা বুঝতে পারলাম, পিতা-মাতা উনাদের মর্যাদা-মর্তবা কত? সুতরাং আমাদের প্রতেকের উচিত পিতা-মাতা উনাদের খিদমত করা এবং উনাদের সাথে সদ্ব্যবহার করা।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে পিতা-মাতা উনাদের খিদমত করার তাওফীক দান করুন। আমীন!
-খন্দকার মুহম্মদ হুমায়রা।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।