পিঁয়াজে আছে কী, কাটলে চোখ জ্বলে কেন?
, ২০ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
পিঁয়াজ নরম-রসালো মসলা। তাই কাটা কঠিন হওয়ার কথা নয়। কিন্তু তা কখনোই হয় না। কারণ যন্ত্রণাটা হয় চোখে। আমরা বলি পিঁয়াজের ঝাঁজ চোখে গিয়ে মানুষকে কাঁদিয়ে ছাড়ে। চোখ জ্বালা করে, পানি চলে আসে চোখে। তাই অনেকেই পিঁয়াজ কাটতে হবে ভেবে আগেই কান্নাকাটি শুরু করে দেন।
কথা হচ্ছে, পিঁয়াজ কাটলে চোখ জ্বলে কেন? পানিই বা কেন আসে চোখ বেয়ে?
এসবের পেছনে রয়েছে রাসায়নিক পদার্থের কারসাজি। পিঁয়াজে রয়েছে সালফারের প্রোপাইল যৌগ। সেটার নাম সিন-প্রোপেনইথাইল-সালফার-অক্সাইড। সিন-প্রোপেনইথাইল-সালফার-অক্সাইড উদ্বায়ী পদার্থ।
অর্থাৎ সহজেই বাষ্প হয়ে যায়। বটিতে বা ছুরি দিয়ে যখন পিঁয়াজ কাটা হয় তখন এটা বাষ্প হয়ে ওপরে ওঠে এবং আমাদের চোখের সংস্পর্শে আসে। পিঁয়াজ কাটার সময় এই যৌগ বিয়োজিত হয়ে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। চোখের পানীয় অংশ যেটাকে আমরা অশ্রু বলি, এর সংস্পর্শে সালফার ডাই অক্সাইড পরিণত হয় সালফিউরাস এসিডে (ঐ২ঝঙ৩)। সালফিউরাস এসিডের জন্যই চোখে পানি আসে এবং চোখ জ্বলে?
কিন্তু কেন?
যখন এই যৌগটি চোখের সংস্পর্শে আসে, তখন মস্তিষ্কে এর খবর চলে যায়। সেই খবরটা মস্তিষ্ক চোখ জ্বালাপোড়া হিসেবে অনুভব করে। কারণ এটা চোখের জন্য আরাম দায়ক নয়। মস্তিষ্ক এটাকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে। প্রতিরক্ষা হিসেবে নির্দেশনা দেয় অশ্রু নির্গত করার। নির্গত অশ্রু এসে এসিডকে ধুয়ে বাইরে বের করে আনে। তখন মনে হয়, যিনি পিঁয়াজ কাটছেন, তিনি কান্নাকাটি করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












