পাখি পরিচিতি: পাখির নাম বন বাচকো
, ১২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
পাখির নাম বন বাচকো। এরা বাংলাদেশের বিরল আবাসিক পাখি। চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনগুলোতে এ পাখি এখনও কিছু দেখা যায়।
এরা বিশ্বে বিপদমুক্ত ও বাংলাদেশে মহাবিপন্ন বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত।
এ পাখির দৈর্ঘ্য ৫০ সে.মি.। এদের ওজন ৩৫০ গ্রাম বা এর কমবেশি হয়ে থাকে। দেহ লালচে, হলদে ঠোঁটের নিশাচর মাছশিকারী পাখি বন বাচকো। প্রাপ্তবয়স্ক পাখির কালো ডোরাসহ পিঠ তামাটে। ঘাড় লাল। মাথার চারদিকে ঘন কালো ঝুঁটি। থুতনি ও গলা সাদা। ঘাড়ের উপরের অংশ লাল। বুকের উপরে কালো কালো লম্বা দাগ। বুকের নিচে লালচে। তলপেটে কালো তিলা। চোখ সোনালি-হলদে গোলাকার। পা সবুজ ও পায়ের পাতার সামনের অংশ বাদামি। ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন।
এরা ঘন বনের মধ্যে বহতা নালা, পানিপ্রবাহ এবং জলমগ্ন বাঁশঝাড়ে বিচরণ করে। সচারচর একা ও জোড়ায় থাকে। এরা রাতে পানির উপর দাঁড়িয়ে বা পানিতে ধীরে ধীরে হেঁটে ঠোঁট দিয়ে শিকার করে।
এ পাখির খাদ্যতালিকায় রয়েছে মাছ, ব্যাঙ ও পানির অমেরুদ-ী প্রাণী। এরা বকের মতো ঠোঁট দিয়ে কোপ না মেরে ঠোঁট দিয়ে শিকার চেপে ধরে। দিনে পানির ধারে বড় কোনো গাছে ঘুমিয়ে থাকে। সন্ধ্যা হলেই এদের কর্মব্যস্ততা বেড়ে যায়। মাঝে মাঝে গম্ভীর গলায় ডাকে।
মে থেকে জুলাই পর্যন্ত এদের প্রজননকাল। এ সময় ঘন বনে নদীর ধারে ছোট গাছে ডালপালা দিয়ে মাচার মতো বাসা বানায়। নিজেদের বানানো বাসায় মেয়ে পাখিটি তিন থেকে পাঁচটি সাদা ডিম পাড়ে। ছেলে ও মেয়ে পাখি উভয়েই ছানাদের পরিচর্যা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












